চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন বছর পর টেস্টে তাসকিন, টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২০ পূর্বাহ্ণ ২১, এপ্রিল ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। ক্যান্ডির পাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায়।

তিন পেসার নিয়ে নামছে মুমিনুল হকের দল। তিন বছরেরও বেশি সময় পর টেস্টের একাদশে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। সিরিজ শুরুর টেস্টে এ পেসারের সঙ্গী ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহি।

ঘরের মাঠে দুই মাস আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট সিরিজে ১৮ সদস্যের দলে থাকলেও খেলার সুযোগ হয়নি তাসকিনের। এ ডানহাতি পেসার সবশেষ টেস্ট খেলেছেন ২০১৭ সালের অক্টোবরে সাউথ আফ্রিকা সফরে।

ওপেনিংয়ে তামিম ইকবালের সঙ্গী হচ্ছেন দুই টেস্ট খেলা সাইফ হাসান। বাদ পড়েছেন সাদমান ইসলাম। স্পিনে তাইজুল ইসলামের সঙ্গে থাকছেন মেহেদেী হাসান মিরাজ। ছয় স্বীকৃত ব্যাটসম্যান, তিন পেসার, দুই স্পিনার নিয়ে একাদশ সাজিয়েছে সফরকারীরা।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, লিটন দাস, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন ও আবু জায়েদ রাহি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ক্যান্ডিপ্রথম টেস্টবাংলাদেশ-শ্রীলঙ্কা টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা

মে ১৪, ২০২৬

যুক্তরাষ্ট্রে জালিয়াতি মামলা থেকে মুক্তি মিলছে ভারতের আদানির

মে ১৪, ২০২৬
ডিপথেরিয়ার বিস্তার শুরু হলে শিশুস্বাস্থ্য ব্যবস্থায় নতুন সংকট তৈরি হতে পারে

হামের পর নতুন আতঙ্ক ডিপথেরিয়া

মে ১৪, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের বিরতিতে গাইবেন ম্যাডোনা-শাকিরা, থাকবে বিটিএসও

মে ১৪, ২০২৬

পশ্চিমবঙ্গে কোরবানি ঈদের আগে পশু জবাই নিয়ন্ত্রণে কড়াকড়ি

মে ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT