চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন তালাক নিষিদ্ধ করলো ভারতীয় সুপ্রিম কোর্ট

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪৯ অপরাহ্ণ ২২, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A

বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তিন তালাক নিষিদ্ধ করেছেন ভারতের সুপ্রিম কোর্ট। তিন তালাকের শিকার হওয়া কয়েকজন নারী এবং দুটি অধিকার গোষ্ঠীর মামলার পরিপ্রেক্ষিতে আদালত এই রায় দিয়েছেন।

সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে তিন তালাককে ইসলামবিরোধী এবং অসাংবিধানিক ঘোষণা করে দেয়া এই রায়কে আদালত নারী অধিকার আন্দোলনের জয় বলে উল্লেখ করেছে।

বিবিসি জানায়, যেকোন মুহূর্তে তিন তালাক উচ্চারণ করে স্ত্রীর সঙ্গে সম্পর্ক না রাখা গুটিকয়েক দেশের মধ্যে ভারতও ছিল। কিন্তু এই রায়ের পর দেশটিতে আর সেই নিয়ম থাকছে না।

এই রায়কে মুসলিম নারীদের জন্য বড় বিজয় মন্তব্য করে সন্তুষ্টি প্রকাশ করেছে অনেক নারী। রায়ের পর এ বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিক্রিয়া জানিয়েছে তারা।

একজন নারী অধিকার কর্মী বলেছেন- বেশিরভাগ মুসলিম রাষ্ট্র তিন তালাক নিষিদ্ধ করলেও ভারতে তা বিদ্যমান ছিল, যা দুঃখজনক। বিবাহ বিচ্ছেদের ক্ষেত্রে তিন তালাক কোন যথাযথ আইন হতে পারে না।

ভারতীয় মুসলিম মহিলা আন্দোলনের কর্মী জাকিয়া সোমান বলেন, ৭০ বছর ধরে ভারতের মুসলিম নারীরা ভুক্তভোগী ছিল। আজ আমাদের বিজয়ের দিন, কিন্তু এখানেই শেষ নয়।

Reneta

তিল তালাক কী?
সম্প্রতি ভারতে চিঠিতে, টেলিফোনে এবং হোয়াটসঅ্যাপ ও স্কাইপে তিন তালাক বলে বিবাহ বিচ্ছেদের মতো অনেক ঘটনা ঘটছে। এ ধরনের অনেক ঘটনা আদালত পর্যন্ত গড়াচ্ছে। যদিও শরীয়া এবং কোরআনে তিন তালাকের কোন বিধান নেই। এরপরও যুগের পর যুগ এই বিধান চলে আসছে।

ইসলামি বিজ্ঞজনরা বলেছেন, তালাক কিভাবে দিতে হয় কোরআনে তা স্পষ্ট করে বলা আছে। এই কাজের জন্য তিন মাস সময় দিতে হয়। এই সময়ের মধ্যে আবার দুইবার সম্পর্ক জোড়া লাগানোর উদ্যোগ নিতে হয় বলেও সেখানে উল্লেখ করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: তিন তালাকভারত
শেয়ারTweetPin

সর্বশেষ

টেবিলের শীর্ষে ফিরেছে আর্সেনাল, জিতেছে লিভারপুল

এপ্রিল ২৬, ২০২৬

পিছিয়ে পড়েও সাউদাম্পটনকে হারিয়ে এফএ কাপের ফাইনালে ম্যানসিটি

এপ্রিল ২৬, ২০২৬
ছবি সংগৃহীত

মার্কিন প্রতিনিধিদের পাকিস্তান সফর বাতিল, পরিস্থিতি কোন পথে

এপ্রিল ২৬, ২০২৬

খাদ্য মজুদ বাড়ানোসহ কৃষিতে প্রযুক্তির ব্যবহার বাড়ানোর তাগিদ

এপ্রিল ২৫, ২০২৬

গেতাফেকে হারিয়ে শিরোপার আরও কাছে বার্সেলোনা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT