চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তিন আসর পর চ্যাম্পিয়ন সালমা-রুমানাদের মোহামেডান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:১৪ অপরাহ্ণ ১৮, জুন ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

ছেলেদের ক্রিকেটে মোহামেডানের শিরোপ খরা চলছেই। তবে মেয়েদের ক্রিকেটে শুভ বার্তা নিয়ে হাজির ক্লাবটি। ঢাকা প্রিমিয়ার লিগে চ্যাম্পিয়ন হয়েছে সালমা-রুমানাদের মোহামেডান স্পোর্টিং। তিন আসর পর শিরোপা জিতল তারা। আগের তিনটি লিগে যথাক্রমে চ্যাম্পিয়ন হয় রুপালি ব্যাংক ক্রীড়া পরিষদ, আবাহনী লিমিটেড, খেলাঘর সমাজ কল্যান সমিতি।

মোহামেডানের সমান ১৯ পয়েন্ট নিয়েও রান রেটে পিছিয়ে থাকায় রানার্সআপ জ্যোতি-পিংকিদের রুপালি ব্যাংক।

১২ দলের আসরে তিনটি ক্লাবের অবনমন ঘটেছে। দলগুলো হলো-মিরপুর প্রমীলা ক্রিকেট ক্লাব, ইন্দিরা রোড ক্রীড়া চক্র, বাংলাদেশ আনসার ও ভিডিপি। পরের মৌসুমে প্রথম বিভাগের চ্যাম্পিয়ন ও রানার্সআপ দল প্রিমিয়ারে খেলবে। লিগ হবে ১১ দলের।

শনিবার বৃষ্টির কারণে মাঠে গড়ায়নি একটি বলও। তাতে অবশ্য সালমা খাতুন, রুমানা আহমেদ, শারমিন আক্তার সুপ্তাদের উৎসবে ভাটা পড়েনি। অপরাজিত থেকেই চ্যাম্পিয়ন হয়েছে তারা।

২০২১-২২ আসরের শেষ রাউন্ডে শনিবার বিকেএসপিতে মোহামেডানের খেলার কথা ছিল ইন্দিরা রোড ক্রীড়া চক্রের বিপক্ষে। বৃষ্টির বাধায় পরিত্যক্ত হয় ম্যাচটি। একই কারণে পরিত্যক্ত হয়ে গেছে রূপালি ব্যাংক ক্রীড়া পরিষদ ও খেলাঘর সমাজ কল্যাণ সংঘের ম্যাচও।

১১ ম্যাচে ৮টি করে জয়ে মোহামেডান ও রূপালী ব্যাংকের পয়েন্ট সমান ১৯ করে। তাদের মুখোমুখি লড়াইসহ দুই দলের তিনটি করে ম্যাচ হয় পরিত্যক্ত। নেট রান রেটে এগিয়ে থেকে চ্যাম্পিয়ন হয়েছে মোহামেডান।

Reneta

আনুষ্ঠানিকভাবে ঢাকা লিগ শেষ হবে রোববার। এদিন বিকেএসপির তিন মাঠে ভিন্ন তিন ম্যাচে নামবে ছয় দল। এখন পর্যন্ত বিকেএসপি তৃতীয়, জাহানারার আলমের আবাহনী চতুর্থ, আগের আসরের চ্যাম্পিয়ন খেলাঘর রয়েছে পঞ্চম অবস্থানে।

ব্যাট হাতে আসরে সর্বোচ্চ রান করেছেন জাতীয় দলের ব্যাটিং ভরসা রুপালি ব্যাংকের ফারজানা হক পিংকি। ১০ ম্যাচে ৯ ইনিংসে করেছেন ৪৯০ রান। যার মধ্যে একটি সেঞ্চুরি ও পাঁচটি ফিফটি রয়েছে।
বিকেএসপির ডানহাতি পেসার মারুফা আক্তার ১০ ম্যাচে ২২ উইকেট নিয়ে আছেন শীর্ষে। সমান ম্যাচে জাতীয় দলের বাঁহাতি স্পিনার নাহিদা আক্তার রুপালি ব্যাংকের হয়ে নিয়েছেন ২০ উইকেট।

আসরের সেরা পারফর্মার হয়েছেন শেখ রাসেল স্পোর্টস ডেভেলপমেন্ট একাডেমির সোবহানা মোস্তারি। জাতীয় দলের এই ক্রিকেটার ৯ ম্যাচে ৩০৭ রান করেছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যাম্পিয়নবিকেএসপিমেয়েদের ডিপিএল-২০২২লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর

জুলাই ২৭, ২০২৬

ফাইনালের পর আর্জেন্টিনার পিঠ ঘুরিয়ে দাঁড়িয়ে থাকার ব্যাখ্যা দিলেন মার্টিনেজ

জুলাই ২৭, ২০২৬
ছবি: সংগৃহীত

মামলা প্রত্যাহার না হলে আবার বিক্ষোভের হুমকি ককরোচ জনতা পার্টির

জুলাই ২৭, ২০২৬

কাভা কাপের সেমিতে বাংলাদেশের প্রতিপক্ষ উজবেকিস্তান

জুলাই ২৭, ২০২৬

সঠিক বিচার চাই, এর শেষ দেখে ছাড়বো: স্নিগ্ধা

জুলাই ২৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT