চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাহলে দাম নির্ধারণ করে লাভ কি?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৮:০৯ অপরাহ্ণ ০২, আগস্ট ২০২০
সম্পাদকীয়
A A

গত বছর থেকে শিক্ষা নিয়ে এ বছর কোরবানির পশুর কাঁচা চামড়ার ‘ন্যায্য’ দাম নিশ্চিত করতে নানা ব্যবস্থা নিয়েছিল সরকার। এমন কি ৩০ বছরের নিষেধাজ্ঞা তুলে নিয়ে চামড়া রপ্তানির সুযোগও তৈরি করে দেয়া হয়। যার মধ্যে আবার প্রাথমিকভাবে প্রক্রিয়াজাত করা পশম ছাড়ানো (ওয়েট ব্লু) চামড়াও পেয়েছে রপ্তানি সুবিধা।

এমন কি ব্যবসায়ীদের দাবির মুখে আগেভাগেই এ বছর চামড়ার দাম গত বছরের তুলনায় ২৫ থেকে ৩০ শতাংশ কমিয়ে ধরে নতুন দাম নির্ধারণ করে দেয় বাণিজ্য মন্ত্রণালয়। এছাড়াও বড় চামড়া ব্যবসায়ীদের জন্য ব্যাংক ঋণসহ নানা উপায়ে নগদ অর্থ সরবরাহ করে সরকার।

মূলত এত সব সুবিধার সবই ছিল বড় চামড়া ব্যবসায়ীদের জন্য। কিন্তু তারপরও চামড়ার দামে গত বছরের পুনরাবৃত্তি ঘটেছে। এত আয়োজনেও  চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিত করা সম্ভব হয়নি। বরং সিন্ডিকেট করে অনেক কম দামে ব্যবসায়ীরা চামড়া কিনেছে। এ কারণে অনেকেই চামড়া বিক্রি না করে রাস্তায় ফেলে দিয়েছে, এমন সংবাদ বিভিন্ন গণমাধ্যম প্রকাশ করেছে। আবার কেউ কেউ সরকার নির্ধারিত মূল্যের অর্ধেক দামেও চামড়া বিক্রি করতে বাধ্য হয়েছেন।

এ বছর বাণিজ্য মন্ত্রণালয় ঢাকায় লবণযুক্ত গরুর চামড়ার দাম নির্ধারণ করে প্রতি বর্গফুট ৩৫ থেকে ৪০ টাকা। ঢাকার বাইরে তা ধরা হয় প্রতি বর্গফুট ২৮ থেকে ৩২ টাকা। আর খাসির চামড়া প্রতি বর্গফুট ১৩ থেকে ১৫ টাকা করা হয়। কিন্তু বাস্তব চিত্র ছিল ভিন্ন। কোনো ব্যবসায়ীই সরকার নির্ধারিত দামে চামড়া না কিনে বিক্রেতাদের বাধ্য করেছে অর্ধেকেরও কম দামে তা বেচতে।

গণমাধ্যমে প্রকাশত খবর অনুযায়ী রাজধানীতে গরুর চামড়া বিক্রি হয়েছে আকারভেদে ১৫০ থেকে ৬০০ টাকা। আর খাসির চামড়ার দাম ২-১০ টাকা। এমন চিত্র শুধু রাজধানীতে না, সারাদেশেরই। কোনোভাবেই দামের এই বিপর্যয় ঠেকানো সম্ভব হয়নি সিন্ডিকেটের খেলায়। যাদের কাছে পুরো দেশ জিন্মি।

আর দাম কমানোর এই খেলায় আড়তদার এবং ট্যানারি মালিকরা একে অন্যকে দোষ দিচ্ছেন। একপক্ষ বলছে, ট্যানারি মালিকরা বকেয়া টাকা পরিশোধ না করায় চামড়া কেনার অর্থ সংকটে আছেন। আরেকপক্ষ বলছে, গত বছরের চামড়া অবিক্রিত থাকায় তারা বকেয়া শোধ করতে পারেনি। আর এই দুইপক্ষের মাঝে পড়ে নিঃশেষিত হচ্ছে মৌসুমী চামড়া ব্যবসায়ীরা।

Reneta

আমাদের প্রশ্ন- তাহলে দাম নির্ধারণ করার মানে কি? বাণিজ্য মন্ত্রণালয় দাম ঠিক করেও কেন তা বাস্তবায়ন করতে পারে না? আর বাস্তবায়নই যদি না করতে পারে; তাহলে দাম নির্ধারণ করে কেন? আর এই চামড়া সিন্ডিকেটের শক্তির উৎস কি? সরকারের চেয়েও কি তারা ক্ষমতাধর? নিয়ম-কানুনের ঊর্ধ্বে তারা?

আমরা মনে করি, এই সিন্ডিকেটের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ না নিলে এই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে প্রতি বছর। আর ঠকতে থাকবে চামড়ার প্রকৃত হকদাররা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কাঁচা ও ওয়েট-ব্লু চামড়াকাঁচা চামড়াচামড়া
শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT