চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসমান পাড়ের ঝড় বিপিএলেও দেখালেন পেরেরা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৪৬ অপরাহ্ণ ১৩, জানুয়ারি ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

নিউজিল্যান্ড সিরিজে দল ব্যর্থ হলেও প্রায় প্রতিটি ম্যাচেরই ঝোড়ো ব্যাটিং করেছেন থিসারা পেরেরা। তাসমান পাড়ের সেই ঝড়টা বিপিএলেও দেখালেন শ্রীলঙ্কান অলরাউন্ডার। চট্টগ্রাম ভাইকিংসের হয়ে প্রথম ম্যাচেই ২৬ বলে অপরাজিত ৭৪ রানের ইনিংস খেলেছেন কুমিল্লা ভিক্টোরিয়ানসের এই তারকা।

শ্রীলঙ্কা দলের নিউজিল্যান্ড সফর থাকায় বিপিএলের শুরুতে আসতে পারেননি কুমিল্লা। শুক্রবার কিউদের বিপক্ষে একমাত্র টি-টুয়েন্টি দিয়ে শেষ হয় লঙ্কানদের দীর্ঘ সিরিজ।

ওই ম্যাচে বল হাতে একটি উইকেট নেয়ার পর ব্যাট হাতে ২৪ বলে ৪৩ রানের ঝোড়ো ইনিংস খেলেন। তার আগে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৪৩ বলে করেন ৮০ রান। আর দ্বিতীয় ওয়ানডেতে ৭৪ বলে ১৩ ছক্কায় করেন ১৪০ রান।

ব্যাটিং ফর্মের ধারাটা বিপিএলেও ধরে রাখলেন পেরেরা। প্রথম ব্যাট করতে নেমে এভিন লুইস ছাড়া ব্যর্থ হন পাঁচ ব্যাটসম্যান। তামিম ইকবাল শূন্য, এনামুল হক বিজয় ১০, ইমরুল কায়েস ২৪, লিয়াম ডাউসন ২ ও শহিদ আফ্রিদি আউট হন ২ রান করে। ৩৪ বলে ৩৮ রান করা লুইস পেশিতে টান লাগায় আর ব্যাট করতে পারেননি।

১৩.২ ওভারে ৮৬ রানে ৬ উইকেট হারানোর পর ক্রিজে আসেন পেরেরা। শুরু থেকেই ব্যাট চালাতে থাকেন তিনি। একের পর এক ছক্কা হাকিয়ে হাফসেঞ্চুরি তুলে নেন ২০ বলে। শেষ পর্যন্ত ৮ ছক্কা ও তিন চারে ২৬ বল খেলে অপরাজিত থাকেন ৭৪ রানে। ১৯ বলে ২৬ রান করে তাকে ভালো সঙ্গ দেন সাইফউদ্দিন আহমেদ।

শেষ সাড়ে পাঁচ ওভারে ৯৮ রান তুলে ১৮৪ রানের চ্যালেঞ্জিং স্কোর গড়ে কুমিল্লা।

Reneta

চট্টগ্রামের হয়ে ৩ উইকেট নেয়া খালিদ আহমেদ সবচেয়ে সফল বোলার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল-২০১৯বিপিএল-৬লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই গণঅভ্যুত্থান: পরিবর্তনের দুই বছর, সামনে নতুন চ্যালেঞ্জ

আগস্ট ৬, ২০২৬

গোল করার দক্ষতায় বিশেষ জোর হকি কোচ গেরহার্ডের

আগস্ট ৬, ২০২৬

দুই দেশের সম্পর্ক কোনদিকে যাবে ‘সিদ্ধান্তটা ভারতকে নিতে হবে’: শামা ওবায়েদ

আগস্ট ৬, ২০২৬

রিয়ালে হল না, এবার বার্সার সাথে চুক্তির আগ্রহ রদ্রির

আগস্ট ৬, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের তথ্যচিত্রে ত্রুটির বিষয়ে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের দুঃখ প্রকাশ

আগস্ট ৬, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT