চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাসকিন-সানির জন্য কলকাতায় ক্রিকেট ভক্তদের পূজাপালন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:৪০ পূর্বাহ্ণ ২৪, মার্চ ২০১৬
স্পোর্টস
A A

নিষেধাজ্ঞা কাটিয়ে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের দুই সদস্য তাসকিন আহমেদ ও আরাফাত সানি যাতে খুব শিগগির ফিরে আসে সেই দোয়া করে হোমযজ্ঞ করল কলকাতার স্পোর্টস লাভার্স অ্যাসোসিয়েশন। বৃহস্পতিবার সকালে কলকাতা বিমানবন্দর সংলগ্ন যশোর রোডের ধারে এই মহাযজ্ঞের আয়োজন করে সংস্থাটি।

তাসকিন ও সানির দ্রুত কামব্যাকের দাবিতে তারা স্লোগানও দেয়। রীতিমতো বৈদিক ও হিন্দু শাস্ত্র মতে আধা ঘন্টা ধরে চলে এই হোমযজ্ঞ।

যজ্ঞে অংশ নেওয়া একজন ক্রিকেট ভক্ত বলেন, ‘বাংলাদেশের যেদুজন খেলোয়াড়কে সরিয়ে দেওয়া হয়েছে আমি তাদের জন্য হোমযজ্ঞ করলাম। তাদের যদি কোনাে ভুলত্রুটি থেকে থাকে, তাহলে সেটা শুধরে তারা যেন দ্রুতই ফিরে আসে তার জন্য এই যজ্ঞ করলাম। আমরা আশা করি, তাদের আবার ফিরিয়ে আনা হবে।’

আরেক ক্রিকেট সমর্থক বলেন, ‘আমরা বাংলাদেশকে ভাসবাসি। যেদুজন খেলােয়াড়ের উপর নিষধাজ্ঞা আরোপ করা হয়েছে সেটা আইসিসির একান্ত ব্যাপার। তবে আমরা এটা সমর্থন করি না। আমরা চাই এই দুই খেলোয়াড় দ্রুতই স্বমিহমায় খেলার জগতে ফিরে আসুক। এ জন্য ইশ্বরের কাছে প্রার্থনা করে এই যজ্ঞ করলাম।’

কলকাতা স্পোর্টস লাভার্স অ্যাসোশিয়েসনের সেক্রেটারি দিবাকর রায় বলেন,  ‘তাসকিন-সানিকে যেভাবে ফেরানো হয়েছে তাতে আমরা মর্মাহত। আমরা চাই তাদের কথা বিবেচনা করে দ্রুতই ফিরিয়ে আনা হোক।’

তিনি আরো বলেন, আমরা কোনাে দেশের সমর্থক হিসেবে নয়, আমরা ক্রিকেটপ্রেমী। আমরা চাই ভালো ক্রিকেটার ভালো জায়গা পাক। আর আইসিসি এ ব্যাপারে নরম মনোভাব পােষণ করুক।

Reneta

তাসকিন-সানির নিষেধাজ্ঞা একটা নির্মম অবিচার উল্লেখ করে দিবাকর বলেন,  ‘এটা তাদের প্রতি নির্মম অবিচার করা হয়েছে। আমরা আশা করি আইসিসি এটা নরম মনে চিন্তা করবে এবং একটা ভালাে ব্যবস্থা নেবে।’

তিনি আরো বলেন, বাংলাদেশ দিন দিন ভালো খেলছে একটা এশিয়ান টিম হিসেবে আমরা এতে গর্বিত।

প্রসঙ্গত টি-২০ বিশ্ব কাপে বাংলাদেশ ক্রিকেট দলের দুই বোলার তাসকিন আহমেদ এবং আরাফাত সানিকে তাদের বোলিং অ্যাকশন অবৈধ বলে আখ্যায়িত করে আন্তর্জাতিক ক্রিকেট থেকে তাদের নিষিদ্ধ করা হয়েছে।

পরে তাসকিনের নিষেধাজ্ঞার বিরুদ্ধে আইসিসিতে আবেদন করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড(বিসিবি)। তবে সেই আবেদন খারিজ করে বুধবার তাসকিনের নিষেধাজ্ঞা বহাল রাখে আইসিসি।

এখন অ্যাকশন শুধরানো না পর্যন্ত দুজনকেই আন্তর্জাতিক ক্রিকেটে সাময়িক নিষিদ্ধ থাকবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টি২০ বিশ্বকাপ ২০১৬তাসকিন-সানি
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬

চ্যানেল আইয়ের বিশেষ আয়োজন ‘মনি বিস্কুট-চ্যানেল আই বিশ্বকাপ’

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT