চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তালেবান আগ্রাসনে ঘরছাড়া ‘আফগান মেসি’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:৩৫ অপরাহ্ণ ০৭, ডিসেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

মুর্তজা আহমেদিকে মনে আছে? লিওনেল মেসির প্রতি নিজের ভালোবাসা জানাতে পলিথিনে বানানো আর্জেন্টিনার জার্সি গায়ে জড়িয়ে বিশ্বকে চমকে দিয়েছিল যে আফগান শিশুটি!

মেসিও জানতে পেরেছিলেন মুর্তজার সেই ভালোবাসার কথা। ২০১৬ সালে কাতারে ডেকে নিয়েছিলেন পাঁচ বছর বয়সী ভক্তকে। হাতে তুলে দিয়েছিলেন অটোগ্রাফ সম্বলিত জার্সি। এরপর থেকে আফগানিস্তান, এমনকি পুরো বিশ্বেই ‘আফগান মেসি’ নামে খ্যাতি পায় মুর্তজা আহমেদি। সেই খ্যাতিই কাল হয়ে দাঁড়িয়েছে তার জীবনে।

দক্ষিণ-মধ্য এশিয়ায় প্রবলভাবে জেঁকে বসেছে যুদ্ধ। সুযোগে আফগানিস্তানে মাথা তুলে দাঁড়িয়েছে উগ্র তালেবান শক্তি। বিশেষত গজনী প্রদেশে তাদের শক্তি প্রবলভাবে বাড়াচ্ছে তালেবানরা। ওই প্রদেশেই বাস করতো মুর্তজা ও তার পরিবার।

তালেবানদের দাপট ক্রমাগত বাড়তে থাকায় শতশত পরিবারের সঙ্গে গত মাসে ঘর ছাড়ে মুর্তজার পরিবারও। বিশেষ করে দেশ-বিদেশে তার খ্যাতি ছড়িয়ে পড়ায় তালেবানদের চক্ষুশূল হয়ে পড়ে বর্তমানে সাত বছর বয়সী শিশুটি। ছেলেকে বাঁচাতে তাই ঘর ছাড়ার সিদ্ধান্ত নেন মুর্তাজার বাবা-মা।

মুর্তজার পরিবারের ঠাই হয়েছে এখন রাজধানী কাবুলের এক বস্তিতে। সেখানে কেমন আছে মুর্তজা? কীভাবে কাটছে তাদের দিন? সেটি জানতে তাদের সঙ্গে দেখা করে সংবাদমাধ্যম এএফপির প্রতিনিধি। সেখানেই নিজেদের ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানান মুর্তজার মা শফিকা।

২০১৬ সালের পর আফগানদের নায়কে পরিণত হয় মুর্তজা। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ দেশি-বিদেশি সংবাদমাধ্যমের শিরোনাম হয় সে। সেইসঙ্গে তালেবানদের হুমকির পরিমাণও বাড়তে থাকে বলে আতঙ্কের কথা বর্ণনা করেন শফিকা, ‘তালেবানরা বলেছে ওরা ওকে তুলে নিয়ে যাবে। তারপর কেটে টুকরো টুকরো করবে।’

Reneta

ছেলেকে যেন কেউ চিনতে না পারে সেজন্য নিজে ও মুর্তজাকে লুকিয়ে রাখেন বলে জানিয়েছেন শফিকা। বাহিরে বের হলেও মুখে স্কার্ফ দিয়ে ঢেকে রাখেন যাতে কেউ চিনতে না পারে।

বিপত্তির কারণে মেসির অটোগ্রাফ সম্বলিত জার্সি আর ফুটবলটিও সঙ্গে আনতে পারেনি মুর্তজা। প্রতিদিনই ঘরের উঠোনে বলছাড়া অনুশীলন করে সে। ইচ্ছা আবারও দেখা হবে মেসির সঙ্গে, ‘আমি মেসিকে খুব মিস করি। আমি চাই জার্সি আর বলটা যেন ফেরত পাই। তাহলে আমি খেলতে পারবো।’

দুই বছর আগে কাতারে প্রিয় মেসির সঙ্গে দেখা হওয়ার স্মৃতিটা আজও যত্নের লালন করে রেখেছে মর্তুজা, ‘যখন তার সঙ্গে দেখা হয় আমি তাকে সালাম দেই। তারপর কেমন আছেন বলে জিজ্ঞেস করি। জবাবে তিনি আমাকে ধন্যবাদ দেন। আর বলেন আমি যেন নিরাপদে থাকি। আমি তার সঙ্গে মাঠ পর্যন্ত যাই। সেখানে আমি তাকে খেলতে দেখেছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আফগান মেসিলিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT