ব্যান্ড সঙ্গীতকে বিশ্বদরবারে পরিচতি করার লক্ষ্যে বিজয় মাসের প্রথম দিনে চ্যানেল অাইয়ের চেতনা চত্বরে শুরু হয়েছে ‘চ্যানেল আই ব্যান্ড ফেস্ট ২০১৬’। পপ সম্রাট আজম খানকে স্মরণ করে তার তৈরি করা ব্যান্ড ‘উচ্চারণ’ প্রথম শুরু করেন তাদের পারফর্মেন্স।
উদ্দীপনা নিয়ে দর্শকদের মাঝে ব্যান্ডের উচ্ছ্বাস ছড়িয়ে দিতে বাংলাদেশের নামকরা ২৭টি ব্যান্ড এবারের মঞ্চে থাকবেন। এলআরবি, রেনেসা, অবসকিওর, স্পদন’র মতো নামকরা ব্যান্ডের সঙ্গে এক মঞ্চে গান গাইবেন বর্তমান সময়ে তৈরি হওয়া ব্যান্ড ‘নীল জিন্স’, ‘ইনফার্নোর মতো ব্যান্ড দল।
সকাল ১১টায় শুরু হওয়া ব্যান্ড ফেস্টে স্বাগত বক্তব্য রাখেন এ অনুষ্ঠানের উদ্যোক্তা অাইয়ুব বাচ্চু। তিনি বলেন, মানুষ তার স্বপ্ন নিয়ে বেঁচে থাকে। সেরকমই ব্যান্ড ফেস্টের স্বপ্ন আগামী বছর আরো বড় করে এ অনুষ্ঠানটি হবে। হয়তো আমরা খোলা জায়গায় বা খোলা ময়দানে চলে যাবো।
বাংলাদেশ বেতারের অন্যতম শিল্পী ফকির আলমগীর তরুণশিল্পীদের ধন্যবাদ জানিয়ে বলেন, বর্তমান প্রজন্মরা আজম খান, ফেরদৌস ওয়াহিদ, অপু, হ্যাপি আখন্দের দেখানো পথে এগিয়ে যাচ্ছে। আর তাদের এ চলা আরো সহজ করেছে চ্যানেল আই। তার কারণ যেখানে তারুণ্য, যেখানে যুদ্ধ, যেখানে তারুণ্যের উদ্দীপনা সেখানেই চ্যানেল আই।
ব্যান্ড ফেস্টের মঞ্চে দাঁড়িয়ে বহুদিন পর বাংলাদেশ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ওমর খালিদ রুমি বলেন, এই প্ল্যাটফর্ম ছাড়া আমরা কখনোই একসঙ্গে হতে পারতাম না। এ জন্য চ্যানেল আইকে অসংখ্য ধন্যবাদ।
অনুষ্ঠানে বাপ্পা এন্ড ফেন্ডস’র পক্ষ থেকে বাপ্পা মজুমদার জুনিয়র ব্যান্ডদের স্বাগম জানিয়ে বলেন, আজ সারাদিন আমরা উদযাপন করবো আর দর্শকরা উপেভোগ করবেন।
তৃতীয়বারের মতো অনুষ্ঠিত হওয়া ব্যান্ড ফেস্টের সহযোগিতায় রয়েছে ওয়েল ফুড এবং পাওয়ার্ড বাই সিম্ফনী।
অপু মাহফুজ ও সিজন’র উপস্থাপনায় পুরো আয়োজনটি সরাসরি সম্প্রচার করবে চ্যানেল আই। এবং চ্যানেল আই অনলাইনের ফেসবুকেও থাকবে সরাসরি সম্প্রচার।







