চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘তাঁর গল্প নিয়ে আরো চলচ্চিত্র নির্মাণের তীব্র ইচ্ছা আছে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৩ অপরাহ্ন ০১, এপ্রিল ২০১৮
বিনোদন
A A

দেশ বিভাগের যন্ত্রণা নিয়ে তৈরী ইমপ্রেস টেলিফিল্মের প্রযোজনায় আকরাম খান পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘খাঁচা’। সম্প্রতি ছবিটি মেরিল-প্রথম আলো পুরস্কার ২০১৭-এর তিনটি পুরস্কার জিতেছে। সমালোচক শাখায় সেরা চলচ্চিত্র, পরিচালক ও সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে ছবিটি। শুধু এখন নয়, গেল বছরে মুক্তির সময়েও ছবিটি ব্যাপক প্রশংসা অর্জন করে চিত্রসমালোচকদের। ছবিটির এমন প্রাপ্তিতে, এমন আনন্দ মুহূর্তে নির্মাতা আকরাম খান স্মরণ করছেন ছবির গল্পকারকে!

হ্যাঁ। দেশের প্রখ্যাত কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের গল্পের অ্যাডাপটেশন ‘খাঁচা’। তার গল্পেকেই চলচ্চিত্রে রূপদান করেন নির্মাতা আকরাম খান। ছবিটি যখন দেশে বিদেশে প্রশংসা পাচ্ছে তখন নির্মাতা কৃতজ্ঞতা জানালেন কথা সাহিত্যিক হাসান আজিজুল হকের প্রতি।

মেরিল প্রথম আলো পুরস্কার-২০১৭ -এর গুরুত্বপূর্ণ তিনটি পুরস্কার ভাগিয়ে নেয়ার পর রীতিমত প্রশংসায় ভাসছেন নির্মাতা আকরাম খান। সংস্কৃতি ও শিল্প সাহিত্য অঙ্গণের মানুষের এমন প্রশংসায় মাটিতেই পা রাখছেন নির্মাতা। বরং এই মুহূর্তে কৃতজ্ঞচিত্রে স্মরণ করছেন ‘খাঁচা’র গল্পকারকে। তিনি জানান: ‘খাঁচা’ নির্মাণে আমার সবচেয়ে বড় অর্জন খাঁচার গল্পকার প্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হকের সান্নিধ্য। তাঁর লেখা,কথা আমাকে এই দেশ, দেশের প্রান্তিক মানুষদের আরো বুঝতে শিখিয়েছে।

ভবিষ্যতে হাসান আজিজুল হকের গল্প নিয়ে আরো চলচ্চিত্র নির্মাণের আকাঙ্ক্ষা ব্যক্ত করে আকরাম খান আরো বলেন:তাঁর সাহিত্য নিয়ে আমার আরো চলচ্চিত্র নির্মাণ এর আছে তীব্র আকাঙ্ক্ষা। বাবা মারা গেছেন অনেক বছর হলো। এখন হাসান স্যারের কাছে গেলে অদ্ভুত মায়া হয়, মনে হয় বাবার কাছে এসেছি।

কথাসাহিত্যিক হাসান আজিজুল হকের ছোটগল্প ‘খাঁচা’ অবলম্বনে এই ছবিতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম (অম্বুজাক্ষ), জয়া আহসান (সরোজিনী), মামুনুর রশীদ, চাঁদনী, শাহেদ আলী সুজন, আরমান পারভেজ মুরাদসহ আরও অনেকে।

Jui  Banner Campaign
ট্যাগ: আকরাম খানলিড বিনোদনহাসান আজিজুল হক
শেয়ারTweetPin1

সর্বশেষ

সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২ হাজার ৩৪ জন প্রার্থী

ফেব্রুয়ারি ৮, ২০২৬

রাষ্ট্র সংস্কার প্রশ্নে নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ

ফেব্রুয়ারি ৮, ২০২৬

প্রার্থীদের নির্বাচনী প্রচারণা শেষ হচ্ছে মঙ্গলবার সকালে

ফেব্রুয়ারি ৮, ২০২৬

শেষ মুহূর্তে জমে উঠেছে পাহাড়ি অঞ্চলে নির্বাচন

ফেব্রুয়ারি ৮, ২০২৬

আসন্ন রমজানে বিশ্বের বিভিন্ন স্থানের রোজার সময়কাল

ফেব্রুয়ারি ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT