চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিমকে মিস করবে দল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ মিশন থেকে আগেই নাম কাটিয়ে নিয়েছেন তামিম ইকবাল। জানিয়েছেন, চোট থেকে ফিরে সরাসরি বিশ্বকাপে যাওয়া ও গত এক-দেড় বছর যারা নিয়মিত টি-টুয়েন্টি খেলছেন সেই ওপেনারদের প্রতি অবিচার করা হবে বলে বিশ্বকাপে যাচ্ছেন না।

এরপর থেকেই আলোচনা বাংলাদেশ দল অভিজ্ঞ বাঁহাতি ওপেনারের অভাব কতটা বুঝবে, তামিমের অভাব পূরণ সম্ভব কিনা। দল ঘোষণার দিনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু অকপটেই বললেন, তামিমকে মিস করবে দল।

বৃহস্পতিবার টি-টুয়েন্টি বিশ্বকাপের জন্য ১৫ সদস্যের দল দিয়েছে বিসিবি। আরব আমিরাতে বসতে যাওয়া আসরের জন্য শক্তিশালী দলই সাজিয়েছে বাংলাদেশ।

বিসিবির মিডিয়া সেন্টারে নির্বাচক কমিটির তিন সদস্য মিনহাজুল আবেদীন নান্নু, হাবিবুল বাশার সুমন ও আব্দুর রাজ্জাক উপস্থিত হয়ে জানান কারা যাচ্ছে বিশ্ব আসরে খেলতে।

দল ঘোষণা শেষে সাংবাদিকদের প্রশ্নের মুখোমুখি হন প্রধান নির্বাচক। স্বাভাবিকভাবেই তামিমকে নিয়ে প্রশ্ন ছুটে যায়।

জবাবে মিনহাজুল আবেদীন বললেন, আমরা নিশ্চিত ছিলাম চোট কাটিয়ে তামিম ইকবাল ফিরবে। তাকে আমরা বিশ্বকাপ দলে পাবো। তামিমের অভিজ্ঞতা অবশ্যই মিস করবে দল।

Reneta

প্রধান নির্বাচক আশাব্যক্ত করলেন, যারা জায়গা পেয়েছেন তারা সেরাটা দেয়ার সামর্থ্য রাখেন বলেও। বললেন, অন্যদের জন্যও এটা একটা সুযোগ নিজেকে মেলে ধরার।

বাংলাদেশের টি-টুয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড
নাঈম শেখ, সৌম্য সরকার, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ (অধিনায়ক), নুরুল হাসান সোহান, আফিফ হোসেন, শেখ মেহেদী হাসান, মোহাম্মদ সাইফউদ্দিন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম, তাসকিন আহমেদ, শামীম হোসেন।

রিজার্ভ: রুবেল হোসেন, আমিনুল ইসলাম বিপ্লব।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টাইগার ক্রিকেটটি-টুয়েন্টি বিশ্বকাপ ২০২০টিম টাইগার্সতামিমবাংলাদেশ জাতীয় ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নরসিংদীতে কুকুরের গলায় রশি দিয়ে ইট বেঁধে নদীতে ফেলা হচ্ছে। ছবি: ভিডিও থেকে

কুকুরের গলায় ইট বেঁধে নদীতে ফেলার ঘটনায় গ্রেপ্তার আরও ১

জুন ২৮, ২০২৬
ছবি: সংগৃহীত

ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলায় মৃত বেড়ে ১৪৩০, নিখোঁজ ৫১ হাজারের বেশি

জুন ২৮, ২০২৬

বিশ্বকাপ অভিষেকে লে সেলসোর গোল, প্রথমার্ধে ২ গোলে এগিয়ে আর্জেন্টিনা

জুন ২৮, ২০২৬

নকআউটে পর্তুগালের সামনে ক্রোয়েশিয়া, ৫২ বছর পর ফিরে কঙ্গোর ইতিহাস

জুন ২৮, ২০২৬

ক্রোয়েশিয়াকে সঙ্গী করে গ্রুপচ্যাম্পিয়ন ইংল্যান্ড, ১৬ বছর পর নকআউটে ঘানা

জুন ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT