চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তামিম আর কুমিল্লার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৩ অপরাহ্ণ ১৪, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

উইকেটের সমালোচনা করে বোর্ডের ‘আচরণবিধি ভঙ্গকারী’র তালিকায় নাম লেখানো তামিম ইকবালের বিরুদ্ধে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি বিসিবি। শুনানি শেষে বৃহস্পতিবার কমিটির সদস্যরা বলেছেন, বোর্ডের কাছে তারা তাদের সিদ্ধান্ত জানাবেন। তামিমের দল কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে নিয়েও একই ধরনের কথা জানিয়েছে বিপিএল গভর্নিং কাউন্সিল।

টুর্নামেন্টের সময় ঢাকার উইকেটকে ‘জঘন্য’ বলেন তামিম ইকবাল। বিভিন্ন বিষয় নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম এবং গণমাধ্যমে সরব হয় তার ফ্রাঞ্চাইজি কুমিল্লা ভিক্টোরিয়ান্সও। এরপর বিসিবি থেকে তাদের শোকজ করা হয়। এদিন মিরপুরে বিসিবি অফিসে হাজির হয়ে তামিম শুনানিতে অংশ নেন।

বিসিবিকে অভিভাবক সম্বোধন করে তামিম বলেন, ‘উইকেট নিয়ে কথা বলতে যেয়ে আমি যে শব্দ ব্যবহার করেছি, তা না করলেও পারতাম। বিসিবি তো আমার অভিভাবক। শুনানিতে সবাই আমার সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছেন। আমি বুঝতে পেরেছি অন্য কোনো শব্দ ব্যবহার করতে পারতাম।’

ভবিষ্যতে এমনভাবে কথা বলা থেকেও সাবধান থাকার প্রতিশ্রুতি দিয়েছেন দেশসেরা ওপেনার।

বৃহস্পতিবার থেকে আরব আমিরাতের শারজায় পাখতুনের হয়ে টি-টেন লিগে খেলতে নামার কথা ছিল তামিম ইকবালের। শুনানি শেষে তামিম জানান টুর্নামেন্টে খেলতে বিসিবির কোনো আপত্তি নেই, ‘আমি খেলতে যাচ্ছি। আমার ছাড়পত্র নিয়ে তাদের কোনো সমস্যা নেই।’

তামিম কথা বলার পর বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্যরা সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।

Reneta

তামিমের উত্তর শোনার পর কী ব্যবস্থা নেয়া হতে পারে, এমন প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক মাহবুব আনাম বলেন, ‘এ বিষয়ে আমরা এখনই কিছু বলতে চাচ্ছি না। আমরা আমাদের সিদ্ধান্ত বোর্ডকে জানাবো। তারপর চূড়ান্ত সিদ্ধান্ত আসবে। একই কথা কুমিল্লা ভিক্টোরিয়ান্সের ক্ষেত্রে প্রযোজ্য।’

যেদিন তামিমের টি-টেন লিগ শুরু, সেদিনই কেন শুনানির তারিখ? এমন প্রশ্ন নিয়ে কয়েকদিন ধরে কানাঘুষা চলছিল। এদিন বিসিবি পরিচালক ইসমাইল হায়দার মল্লিক বিষয়টি পরিষ্কার করেন, ‘তামিমের কারণেই ১৪ ডিসেম্বর শুনানির দিন ধার্য করা হয়। আমরা চেয়েছিলাম ২১ তারিখ বসতে। কিন্তু তামিম জানান ওই সময় তিনি ছুটিতে ব্যস্ত থাকবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কুমিল্লা ভিক্টোরিয়ান্সতামিম ইকবালবিপিএল ২0১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬

গণভোট বাস্তবায়ন ও সীমান্ত সুরক্ষার দাবিতে এনসিপির কর্মসূচি ঘোষণা

জুলাই ৪, ২০২৬

পরিত্যক্ত ডোবায় মিললো বৃদ্ধার লাশ

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT