চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

কেটে যেতে শুরু করেছে শৈত্যপ্রবাহ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:০৭ পূর্বাহ্ন ১৭, জানুয়ারি ২০১৮
পরিবেশ
A A

সারাদেশে শৈত্যপ্রবাহের প্রভাব কেটে যেতে শুরু করেছে। সেই সাথে কমতে শুরু করেছে শীত। সকাল সকাল কুয়াশার আবরণ ভেদ করে সূর্যের উকি জনমনে এসেছে স্বস্তি। দেশের সর্বনিম্ন তাপমাত্রা আজ বিরাজ করছে চুয়াডাঙ্গা জেলায় ৮ ডিগ্রি সেলসিয়াস।

গত কয়েকদিনের হাড়কাপানো তীব্র ঠাণ্ডার পর আবহাওয়া অফিস বলছে, বুধবার থেকে সারাদেশে বিরাজ করবে মৃদু শৈত্য প্রবাহ। তবে দেশের দক্ষিণাঞ্চলে শৈত্যপ্রবাহ কেটে গিয়ে স্বাভাবিক তাপমাত্রা ফিরে পেতে শুরু করবে প্রকৃতি।

আবহাওয়াবিদ ওমর ফারুখ চ্যানেল আই অনলাইনকে বলেন: ‘আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে চুয়াডাঙ্গা জেলায় ৮ ডিগ্রি সেলসিয়াস। দ্বিতীয় সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করছে সাতক্ষীরা ও রাজশাহী জেলায় ৮.৮ ডিগ্রি সেলসিয়াস। দিন যতো যাবে তাপমাত্রা ততো কমতে থাকবে এবং শৈত্যপ্রবাহ কেটে গিয়ে স্বাভাবিক আবহাওয়া বিরাজ করবে।’

তিনি আরও বলেন: ‘দেশের দক্ষিণাঞ্চলে বিরাজমান শৈত্যপ্রবাহ বুধবার থেকে প্রায় কেটে যাবে। তবে উত্তরাঞ্চলের জেলাসমূহ রংপুর, রাজশাহী, নীলফামারী, পঞ্চগড় জেলার উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে আরও কয়েকদিন।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আকাশ আংশিক মেঘলাসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে।

Reneta

এদিকে টাঙ্গাইল, মাদারীপুর, ফরিদপুর, গোপালগঞ্জ, বরিশাল, সাতক্ষীরা, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়া, অঞ্চলের  উপর দিয়ে যে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মধ্যরাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে এবং কোথাও কোথাও তা দুপুর পর্যন্ত অব্যাহত থাকতে পারে।

সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় ১ থেকে ৩ ডিগ্রী সেলসিয়াস হ্রাস পেলেও অপরিবর্তিত থাকবে দিনের তাপমাত্রা ।

Jui  Banner Campaign
ট্যাগ: বসন্তশীতশৈত্যপ্রবাহ
শেয়ারTweetPin

সর্বশেষ

রেকর্ড গড়ার ম্যাচে অস্ট্রেলিয়াকে ১৮ বছর পর হারাল জিম্বাবুয়ে

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

৩৫ মিনিটেই ভিউ মিলিয়ন পার, রেকর্ড ভাঙলো যে নাটক!

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

শরণখোলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় যুবদল নেতাসহ আহত ১০

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
ছবি: প্রতিনিধি

এই প্রথম গোপালগঞ্জের ৩টি আসনেই বিজয়ী বিএনপি

ফেব্রুয়ারি ১৩, ২০২৬

এলাকাবাসীর সঙ্গে কুশল বিনিময় তারেক রহমানের

ফেব্রুয়ারি ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT