চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তাকে নিয়ে হইচই, রোহিত কিছুই জানেন না!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ২১, নভেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

কেন তাকে অস্ট্রেলিয়া সিরিজে বাদ দেয়া হলো, চোট কতটা গুরুতর? চোট পেলে আইপিএলেই বা কেন খেলছেন? অস্ট্রেলিয়া সিরিজের দল ঘোষণা করতেই রোহিত শর্মাকে নিয়ে এরকম অজস্র প্রশ্নে একচোট নাটক হয়ে গেছে। বিতর্কের মুখে অস্ট্রেলিয়া সিরিজে বাদ দিলেও পরে টেস্ট সিরিজে আবারও ডানহাতি ব্যাটসম্যানকে দলে ফেরায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। সেই বিতর্ক নিয়ে মুখ খুললেন রোহিত নিজে, বললেন তাকে নিয়ে কে কী বলেছে সেটা তিনি জানেনই না!

ভারতীয় ওপেনার আপাতত বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমিতে (এনসিএ) পুনর্বাসনে আছেন। টেস্টে খেলার প্রস্তুতি নিচ্ছেন। সেখানেই তাকে নিয়ে চলা নাটকের বিষয়ে বললেন, ‘আমি সত্যিই জানি না, লোকজন কী বলছে। তবে আমি স্পষ্ট করে দিতে চাই যে আমি প্রতি মুহূর্তে বিসিসিআই ও মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে যোগাযোগ রেখেছিলাম। মুম্বাই ফ্র্যাঞ্চাইজিকে জানিয়েছিলাম, ছোট ফরম্যাটে খেলা ঠিকই চালিয়ে নেব। সেই মুহূর্তে সেটাই করতে চাইছিলাম। তাই সেখানেই দৃষ্টি ছিল।’

এরপরই প্রশ্ন উঠেছে, তার চোট কতটা গুরুতর? জবাবের রোহিতের উত্তর ছিলো, ‘হ্যামস্ট্রিংয়ে এখন কোনো সমস্যা নেই। একেবারে ফিট হওয়ার প্রক্রিয়া শুরু করে দিয়েছি। টেস্ট খেলতে নামার আগে এ বিষয়ে কোনো ঘাটতি রাখতে চাই না। সেই জন্যই এনসিএতে এসেছি।’

সীমিত ওভারের ক্রিকেটে তিনি সহ-অধিনায়ক হলেও কেন ওয়ানডে, টি-টুয়েন্টি সিরিজে খেলছেন না তার উত্তরে রোহিত জানিয়েছেন, হ্যামস্ট্রিংয়ের চোট সারিয়ে সম্পূর্ণ ফিট হতে তার আরও কয়েকটা দিন সময় লাগবে। আর সেই কারণেই তিনি সীমিত ওভারের সিরিজের জন্য অস্ট্রেলিয়া যাননি। তাই তার সফরে না যাওয়া নিয়ে অন্যরা কী বলছে, এ নিয়ে ভাবতে নারাজ তিনি।

‘১১ দিনে ছ’টা ম্যাচ খেলতে হত। সেটা বেশ কঠিন। তাই ভাবলাম ২৫ দিন মতো সময় পেলে টেস্টটা খেলতে পারব। সিদ্ধান্তটা আমার জন্য খুব সহজ ছিল। জানি না, এটা নিয়ে এত জলঘোলা কেন হল?’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিত শর্মালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাকেরগঞ্জে বোমা বিস্ফোরণ, আহত ৩

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

আলোচনার টেবিলে না বসে বিরোধী দল স্বৈরাচারের ভাষায় কথা বলছে: মির্জা ফখরুল

আগস্ট ৩, ২০২৬

৫ আগস্ট ঘিরে আওয়ামী লীগের নাশকতার বিষয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

আগস্ট ৩, ২০২৬

ফাইনালে কী হয়েছিল আর্জেন্টিনার, মায়ের প্রশ্নে যে উত্তর দিয়েছেন মেদিনা

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত।

দেশের সব জেলা প্রশাসকদের জন্য জরুরি নির্দেশনা

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT