চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তরুণ প্রজন্মের মতে বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে: জরিপ তথ্য

কাজী ইমদাদ কাজী ইমদাদ
৪:১৫ পূর্বাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০১৫
অন্যান্য, শিক্ষা
A A

দেশকে নিয়ে আশাবাদী বাংলাদেশের নতুন প্রজন্ম দেশকে নেতৃত্ব দেয়ার সুযোগ চান, ৬০ শতাংশ তরুণই মনে করেন বাংলাদেশ সঠিক পথে এগোচ্ছে। ব্রিটিশ কাউন্সিল, অ্যাকশন এইড এবং ইউল্যাব-এর গবেষণায় এমন চিত্রই পাওয়া গেছে।

৬৪টি জেলার ১৫ থেকে ৩০ বছর বয়সী প্রায় ৫ হাজার তরুণ ও কিশোরদের মধ্যে যৌথভাবে এ জরিপ চালায় ব্রিটিশ কাউন্সিল, অ্যাকশন এইড ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস ইউল্যাব। এমডিজি-পরবর্তি জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা সামনে রেখে বাংলাদেশের সরকার ব্যবস্থা, শিক্ষা, কর্মক্ষেত্র, পরিবেশ ও স্বাস্থ্য বিষয়ে তরুণদের ভাবনা উঠে আসে এ গবেষণায়।

গবেষণায় দেখা গেছে, বাংলাদেশের ৭৫ শতাংশ তরুণ প্রজন্মই মনে করে ১৫ বছর পর বাংলাদেশ আরও সমৃদ্ধ হবে। তবে কিছু হতাশাও রয়েছে তাদের।  তরুণদের মতে প্রকৃত শিক্ষা, দক্ষতা আর সুযোগ এখনো বড় সমস্যা।

কর্মক্ষম তরুণ প্রজন্মকে সম্পূর্ণভাবে কাজে লাগাতে পারলে দেশের সত্যিকার উন্নয়ন সম্ভব বলে মনে করে সরকারের নীতিনির্ধারণী মহল। 

যুব ও ক্রীড়া মন্ত্রী বীরেন শিকদার বলেন, আমাদের কর্মসূচি শুরু করার পর থেকে এই পর্যন্ত আমরা ৩০ লাখ লোকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করে দিয়েছি। এর মধ্যে ২২ লাখ মানুষ এখন সমাজে প্রতিষ্ঠিত হয়ে পড়েছে।

প্রতিবেদন বলছে, সার্বিকভাবে এ দেশের তরুণ প্রজন্ম স্বপ্ন দেখে একটি গণতান্ত্রিক, সাম্যবাদী ও সবুজ বাংলাদেশের।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শিক্ষা
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশে ৯০ মেট্রিক টন ভারতীয় কাঁচা মরিচ আমদানি

আগস্ট ৪, ২০২৬

সংবিধান সংশোধন সম্পর্কিত বিশেষ কমিটির প্রথম বৈঠক

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

উত্তরা পাসপোর্ট অফিস থেকে ১ নারীসহ ১৩ দালাল আটক

আগস্ট ৪, ২০২৬

স্টোকসের স্বপ্ন ইংল্যান্ডের কোচ হওয়া

আগস্ট ৪, ২০২৬
ছবি: সংগৃহীত।

‘ইরানের প্রেসিডেন্টের পদত্যাগ’ নিয়ে যা জানা গেলো

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT