চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তবুও ট্রাম্প তাকালেন সূর্যগ্রহণের দিকে!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৩ অপরাহ্ন ২২, আগস্ট ২০১৭
আন্তর্জাতিক
A A
ডোনাল্ড ট্রাম্প-সূর্যগ্রহণ

প্রকৃতির বিস্ময় সূর্যগ্রহণ দেখার মাত্র একটাই নিয়ম: খালি চোখে সূর্যের দিকে তাকানো যাবে না। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই একটা নিয়মও মানতে রাজি নন। ঠিকই খালি চোখে গ্রহণের দিকে তাকালেন তিনি। তাও একবার না, তিন তিনবার!

গ্রহণের সময় চোখকে ক্ষতিকর সূর্যরশ্মি থেকে বাঁচাতে শতশত বছর ধরেই নিয়ম চলে আসছে, সূর্যগ্রহণ চলাকালে খালি চোখে সরাসরি সূর্যের দিকে তাকানো যাবে না। শিশু থেকে বৃদ্ধ – সবাই এই নিয়মটা জানে, আর নিজের চোখ রক্ষা করতেই সেটা মেনে চলে।

ডোনাল্ড ট্রাম্প-সূর্যগ্রহণ
দ্বিতীয়বার সূর্যগ্রহণের দিকে তাকালেন ট্রাম্প

তাই বিশেষ এই প্রাকৃতিক ঘটনাকে নিরাপদে অবলোকন করতে কেউ পরে বিশেষ চশমা, কেউ পিনহোল ক্যামেরায় চোখ রাখে, নিদেনপক্ষে এক্সরে প্লেট বা সেটা না থাকলে পানিতে গ্রহণের ছায়া দেখার ব্যবস্থা করা হয়।

ডোনাল্ড ট্রাম্প-সূর্যগ্রহণ
তৃতীয়বার!

সোমবারের সূর্যগ্রহণ দেখতে ফার্স্ট লেডি মেলানিয়া এবং ছেলে ব্যারনকে নিয়ে হোয়াইট হাউজের ট্রুম্যান ব্যালকনিতে সকালে হাজির হন প্রেসিডেন্ট ট্রাম্প। মেলানিয়া আর ব্যারন চোখে সুরক্ষা চশমা লাগিয়ে গ্রহণ দেখলেও তাদের মাঝখানে দাঁড়িয়ে খালি চোখেই সূর্যের দিকে তাকালেন তিনি।

সামনে থাকা ভিড়ের দিকে উদ্দেশ্য করে ট্রাম্প আকাশের দিকে আঙ্গুল তুলে সূর্যগ্রহণের দিকে ইঙ্গিত করেন। ঠিক ওই সময় ভিড় থেকে হোয়াইট হাউজের এক কর্মচারী বলে উঠলেন, ‘তাকাবেন না!’

ডোনাল্ড ট্রাম্প-সূর্যগ্রহণ
পরে অবশ্য সুরক্ষা চশমা পরে পরিবারের সঙ্গে ট্রাম্প সূর্যগ্রহণ দেখেন

কিন্তু ডোনাল্ড ট্রাম্প তো বরাবরই সাধারণ মানুষের সাধারণ কাজকর্ম থেকে ভিন্ন কিছুই করে থাকেন। তাহলে এবার বাদ যাবেন কেন? তাই নিষেধ অমান্য করে ঠিকই তাকালেন তিনি।

Reneta

শুধু একবার তাকালে সেটাকে ভুল ভেবে নেয়া যেত। কিন্তু না। পরপর আরও দু’বার একই ‘ভুল’ করলেন ট্রাম্প! পরে অবশ্য আবার চশমা লাগিয়েই তিনি বাকি গ্রহণ দেখেছেন।

ভিডিওতে দেখুন মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের কাণ্ড:

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পসূর্যগ্রহণ
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

নোয়াখালীতে তেলবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে: নিহত ২

ফেব্রুয়ারি ২০, ২০২৬
ছবি: সংগৃহীত

ঢাকায় আংশিক মেঘলা আকাশ, বাড়বে দিনের তাপমাত্রা

ফেব্রুয়ারি ২০, ২০২৬
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের

ভাষা শহিদদের প্রতি শ্রদ্ধা জানানোর প্রস্তুতি

ফেব্রুয়ারি ২০, ২০২৬

রমজানে বাজারে বেড়েছে লেবু-শসা-বেগুনের দাম

ফেব্রুয়ারি ২০, ২০২৬

সাবেকদের নিয়ে কটাক্ষ শাদাবের, অসন্তুষ্ট শ্বশুর মুশতাক

ফেব্রুয়ারি ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT