চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

তনু হত্যাকাণ্ডের বিচারহীনতার প্রতিবাদে বিক্ষোভ ও মশাল মিছিল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:০০ অপরাহ্ণ ২০, মার্চ ২০১৮
শিক্ষা
A A

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী সোহাগী জাহান তনু হত্যাকাণ্ডের বিচারহীনতার প্রতিবাদে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বিক্ষোভ সমাবেশ ও মশাল মিছিল কর্মসূচি পালন করা হয়েছে৷

মঙ্গলবার বিকালে শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে ‘নিপীড়নের বিরুদ্ধে নাগরিকবৃন্দ’ ব্যানারে সমাবেশ এবং সন্ধ্যায় বাংলাদেশ ছাত্র ইউনিয়নের উদ্যোগে মশাল মিছিলের আয়োজন করা হয়৷

সমাবেশ থেকে রাঙ্গামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মন্টি চাকমা ও দয়াসনা চাকমাকে অপহরণের প্রতিবাদও জানানো হয়৷

সমাবেশে অ্যাডভোকেট সালমা আলী বলেন, আমাদের দেশে নারীরা বিচার পায় না৷ তনু হত্যার দুই বছর পেরিয়ে গেলেও তার বাবা-মা সুষ্ঠু বিচার পায়নি৷ কেন বিচার পাচ্ছে না? এর কারণ হলো অপরাধীরা অনেক শক্তিশালী।

প্রধানমন্ত্রীর কাছে দাবি জানিয়ে তিনি বলেন, আমরা প্রধানমন্ত্রীকে বলতে চাই তনু হত্যার বিচার কেন হচ্ছে না? আমরা আগামী এক সপ্তাহের মধ্যে তনু হত্যার বিচার চাই।

গণমাধ্যমকে উদ্দেশ্যে করে তিনি বলেন, গণমাধ্যমগুলোকে এসব ঘটনা বার বার সমাজের মানুষের সামনে তুলে আনতে হবে। তা না হলে মানুষ এসব ঘটনার কথা ভুলে যাবে।

Reneta

ছাত্র ইউনিয়নের সাবেক সভাপতি শরিফুজ্জামান বলেন, সরকার কুমিল্লার বাসের মধ্যে নাশকতার বিচার করতে যতটা আগ্রহী, তনু হত্যা বিচার করতে ততটা আগ্রহী নয়। সরকার রাজনৈতিক দলকে প্রতিহত করতে যতটা আগ্রহী, সাগর-রুনী হত্যার বিচার করতে ততটা আগ্রহী না। কারণ এদেশে একটি হত্যার বিচার নির্ভর করে সরকারের ইচ্ছার উপর।

সন্ধ্যায় বাংলাদেশ ছাত্র ইউনিয়ন তনু হত্যার বিচার চেয়ে একটি মশাল মিছিল বের করে। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি থেকে শুরু হয়ে ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে৷

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তনুতনু হত্যাকাণ্ডতনু হত্যার বিচার
শেয়ারTweetPin1

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT