ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই গ্রুপের নেতা-কর্মীদের মধ্যে হাতাহাতি ও তর্ক-বিতর্কের ঘটনা ঘটেছে।
বৃস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকায় এ ঘটনা ঘটে।
জানা গেছে, স্লোগান দেওয়া, না দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামলের পক্ষ ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক রাকিবুল ইসলাম রাকিবের পক্ষ প্রথমে তর্ক-বিতর্ক পরে হাতাহাতিতে জড়িয়ে পড়ে।
ছাত্রদলের একটি সূত্র জানায়, মধুর ক্যান্টিন থেকে আসার সময় সাধারণ সম্পাদক শ্যামলের পক্ষে স্লোগান দিতে থাকে তার অনুসারীরা। আহ্বায়ক রাকিব তাদের স্লোগান বন্ধ করতে বলেন। কিন্তু রাকিবের কথা তারা না শুনে স্লোগান দিতে থাকে। এতে দু’পক্ষ বিবাদে জড়িয়ে পড়ে।








