চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি উপাচার্যের ওপর হামলাকারীদের শাস্তি দাবি ছাত্রলীগের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:০৬ অপরাহ্ণ ২৫, জানুয়ারি ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উপাচার্য কার্যালয় ঘেরাওয়ের ঘটনায় উপাচার্যের ওপর আক্রমণ ও বিশ্ববিদ্যালয়ের সম্পদ বিনষ্টের অভিযোগ এনে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে সচেতন শিক্ষার্থীবৃন্দের ব্যানারে আন্দোলনরত ছাত্রলীগ।

বৃহস্পতিবার বেলা ১১টায় রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে এ দাবি জানায় তারা।

গত মঙ্গলবার দুপুরে ছাত্রী নিপীড়নে জড়িত ছাত্রলীগ নেতাদের বহিষ্কারের দাবিতে ‘নিপীড়নবিরোধী শিক্ষার্থী ব্যানারে’ উপাচার্যের কার্যালয় ঘেরাও করে একদল সাধারণ শিক্ষার্থী, যেখানে বাম ছাত্র সংগঠনগুলোর কয়েকজন নেতানেত্রীও
ছিলেন।

তিনটি ফটকের তালা ভেঙে তারা উপাচার্যের দরজার সামনে অবস্থান নেন। তিন ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর উপাচার্য অধ্যাপক আখতারুজ্জামান পেছনের ফটক দিয়ে বেরিয়ে যাওয়ার সময় আন্দোলনকারীরা তাকে অবরুদ্ধ করে।

পরে ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইনের নেতৃত্বে ছাত্রলীগের ২০-২৫ জনের একটি দল উপাচার্যকে অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত করতে যায় এবং বিক্ষোভকারীদের ওপর চড়াও হয়।

উপাচার্যকে আক্রমণ ও লাঞ্ছিত করা এবং ছাত্রলীগের নারী কর্মীদের ওপর হামলার অভিযোগ এনে বুধবার অপরাজেয় বাংলার সামনে ‘সচেতন শিক্ষার্থীবৃন্দের’ ব্যানারে সমাবেশ করে ছাত্রলীগের কর্মীরা।

Reneta

বৃহস্পতিবার রাজু ভাস্কর্যের সামনে মানববন্ধনে উপাচার্যকে লাঞ্ছনাকারীদের শাস্তির দাবি জানায় তারা।

দাবি পূরণ না হওয়া পর্যন্ত শিক্ষার্থীরা কর্মসূচি চালিয়ে যাবেন জানিয়ে ইতিহাস বিভাগের মনিরুল চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘যারা উপাচার্যকে হেনস্থা করেছে এবং রাষ্ট্রীয় সম্পদ বিনষ্ট করেছে তাদের সুস্পষ্ট শাস্তির দাবি জানাই।’

আন্দোলনরত আরেক শিক্ষার্থী রাস্ট্রবিজ্ঞান বিভাগের শাকিলাও ‘ক্যাম্পাসে শিক্ষার পরিবেশ বিনষ্টকারীদের বিরুদ্ধে’ অবিলম্বে প্রশাসনকে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ছাত্রলীগঢাকা বিশ্ববিদ্যালয়মানববন্ধনশিক্ষার্থী
শেয়ারTweetPin

সর্বশেষ

স্লিপে ক্যাচ মিসের কারণে আক্ষেপ সালাউদ্দিনের

মে ৯, ২০২৬

আরও ৫০-৬০ রান করলে ভালো অবস্থানে থাকতাম: সালাউদ্দিন

মে ৯, ২০২৬

রিয়ালের অভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে যা বললেন বার্সা কোচ

মে ৯, ২০২৬

‘সবার কাছে শুধু আমার মেয়ের জন্য দোয়া চাই’

মে ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

মা দিবসে ফুডপ্যান্ডার বিশেষ ছাড়

মে ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT