চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাবি উপাচার্য নির্বাচন: এবারও সাদা দলের সিনেট সভা বর্জন

সাখাওয়াত আল আমিন সাখাওয়াত আল আমিন
৩:০৭ অপরাহ্ণ ২৮, জুলাই ২০১৭
বাংলাদেশ
A A
ঢাবি উপাচার্য

ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে ২৫ জন নির্বাচিত গ্র্যাজুয়েট প্রতিনিধিসহ ৫০ জন প্রতিনিধি না থাকায় ভিসি প্যানেল নির্বাচনে সিনেটের বিশেষ অধিবেশন গতবারের মত এবারও বর্জনের ঘোষণা দিয়েছে বিএনপি-জামায়াতপন্থী শিক্ষকদের সংগঠন সাদা দল।

একইসঙ্গে শনিবারের এ সভা স্থগিত করে অবিলম্বে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচনসহ সকল শূণ্য পদগুলো পুরণের পর উপাচার্য প্যানেল নির্বাচনের দাবি জানিয়েছে তারা।

শুক্রবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সাদা দলের আহ্বায়ক অধ্যাপক আখতার হুসেন খান বলেন,  ঢাবি সিনেটকে কার্যকর রাখা বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব। কিন্তু যথা সময়ে সিনেটের রেজিস্টার্ড গ্র্যাজুয়েট নির্বাচন না দিয়ে এবং অন্যান্য পদ শূণ্য রেখে সিনেটকে অনেকাংশেই অকার্যকর করে ফেলা হয়েছে। উপাচার্য প্যানেল নির্বাচনের মতো একটি গুরুত্বপূর্ণ বিষয় অসম্পূর্ণ একটি সিনেটের মাধ্যমে সম্পন্ন করার প্রক্রিয়াকে আমরা নৈতিকভাবে সমর্থনযোগ্য বলে মনে করি না।

Banglabid

এর আগে সিনেটে আটজন শিক্ষক প্রতিনিধি নিয়ে ২০১৩ সালে অনুষ্ঠিত উপাচার্য প্যানেল নির্বাচনও বর্জন করেছিল সাদা দল। এবার সিনেটে তাদের প্রতিনিধি সংখ্যা দুই জন। তবে আগেরবার সিনেট অধিবেশন চলাকালে সিনেট ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করলেও এবার তাদের পক্ষ থেকে সে ধরনের কোন ঘোষণা আসেনি।

ভিসি প্যানেল নির্বাচনের জন্য ডাকা সিনেট সভা বর্জনের ঘোষণা দেয়া সাদা দল একই সংখ্যক সদস্য নিয়ে গত জুনে অনুষ্ঠিত বাজেট অধিবেশনে যোগ দিয়েছিল। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের এ  অধ্যাপক বলেন, বাজেটের আগে নির্বাচনের জন্য যথেষ্ট সময় না থাকায় অধিবেশনে যোগ না দিয়ে উপায় ছিল না। কিন্তু উপাচার্য নির্বাচনের আগে রেজিস্টার্ড গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন দেয়ার সময় ছিল। কিন্তু সেটা না দিয়ে সভা আহ্বান করা হয়েছে।

‘আইনগতভাবে এ সভা আহ্বানে কোন বাধা নেই। কিন্তু আমরা নৈতিকভাবে এ সভা বর্জন করছি।’ বলেন অধ্যাপক আখতার হুসেন খান।

Reneta

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, সাদা দলের যুগ্ম-আহ্বায়ক অধ্যাপক মোর্শেদ হাসান খান, অধ্যাপক লুৎফর রহমান, অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম,  অধ্যাপক মো. ছিদ্দিকুর রহমান খান, ইস্রাফিল রতন প্রমুখ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঢাবি ভিসি প্যানেলসাদা দল
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT