চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

সেপ্টেম্বরে ‘বঙ্গবন্ধু’র শুটিং

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:৪৮ অপরাহ্ণ ১১, মার্চ ২০২০
বিনোদন
A A

আলোচনার কেন্দ্রবিন্দুতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর নির্মিতব্য বায়োপিক ‘বঙ্গবন্ধু’। সম্প্রতি ছবির কলাকুশলীদের নাম ঘোষণার পর ছবিটি নিয়ে আগ্রহী হয়ে উঠেন সাধারণ মানুষও। চলতি মাসেই ছবির শুটিং শুরুর কথা থাকলেও করোনা পরিস্থিতি বিবেচনা করে ৬ মাস পিছিয়ে গেল চলচ্চিত্রটির কাজ।

বঙ্গবন্ধুর জন্মশত বর্ষের অনুষ্ঠান ১৭ মার্চ, এদিন জাকজমকপূর্ণভাবে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনার এই চলচ্চিটিরও মহরত অনুষ্ঠিত হওয়ার কথা ছিলো। ঠিক এর পরদিনই প্রথম লটের শুটিং- এমন পরিকল্পনাই ছিলো চূড়ান্ত। সে লক্ষ্যে ১২ মার্চ টিমসহ ভারতীয় নির্মাতা শ্যাম বেনেগালেরও ঢাকায় আসার কথা ছিলো। কিন্তু করোনা ভাইরাস নিয়ে বর্তমান পরিস্থিতির কারণে বদলে গেল সকল পরিকল্পনা।

‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রটির বাংলাদেশ অংশের কাস্টিং ডিরেক্টর বাহাউদ্দিন খেলন চ্যানেল আই অনলাইনকে বলেন, বর্তমান করোনা পরিস্থিতির কারণে সর্বসম্মতিক্রমে আমরা ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রটির সমস্ত কাজ পেছানোর সিদ্ধান্ত নিয়েছি। যেহেতু সিনেমাটি এখন হচ্ছে না, তাই আপাতত নির্মাতা শ্যাম বেনেগালও বাংলাদেশে আসছেন না।

করোনা পরিস্থিতি বিবেচনা করে ‘বঙ্গবন্ধু’র শুটিং আগামি সেপ্টেম্বরে মাস থেকে শুরু করার পরিকল্পনা করছেন বলেও জানান খেলন।

সম্প্রতি ‘বঙ্গবন্ধু’ চলচ্চিত্রে বাংলাদেশ থেকে সম্ভাব্য ৫০ জন অভিনেতার নামের তালিকা প্রকাশ করা হয়। যেখানে বঙ্গবন্ধু চরিত্রে চিত্রনায়ক আরেফিন শুভ, শেখ হাসিনার চরিত্রে নুসরাত ফারিয়ার নাম দেখা যায়।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আরিফিন শুভকরোনা ভাইরাসনুসরাত ফারিয়াবঙ্গবন্ধুলিড বিনোদনশেখ হাসিনাশ্যাম বেনেগাল
শেয়ারTweetPin

সর্বশেষ

ঘুষি মেরে ১৩ ম্যাচ নিষিদ্ধ আর্জেন্টাইন গোলরক্ষক

এপ্রিল ২৯, ২০২৬

ফাইনালে লিড নিয়েও চাইনিজ তাইপের কাছে হারল বাংলাদেশ

এপ্রিল ২৯, ২০২৬

শীর্ষ সন্ত্রাসী পিচ্চি হেলালের সাথে পশুর হাটের ইজারা নিয়ে দ্বন্দ্ব ছিল নিহত টিটনের

এপ্রিল ২৯, ২০২৬

ছাদ যেন পরিপূর্ণ ফসলি উদ্যান

এপ্রিল ২৯, ২০২৬

বিশ্বকাপ খেলতে না যাওয়া সরকারের ‘মারাত্মক ভুল’ সিদ্ধান্ত ছিল: সাকিব

এপ্রিল ২৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT