চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচন ১২ নভেম্বর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:৩৫ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০২০
- সেমি লিড, রাজনীতি
A A

আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের তারিখ নির্ধারণ করে ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসনে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনের নিজ কার্যালয়ে ইসি সচিবালয়ের সিনিয়র সচিব মো. আলমগীর এ তফসিল ঘোষণা করেন।

এরআগে বেলা ১১টায় প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নুরুল হুদার সভাপতিত্বে কমিশনের ৭১তম সভা অনুষ্ঠিত হয়। সভায় ভোটের দিন নির্ধারণ করা হয়।

Banglabid

সভা শেষে সাংবাদিকদের ইসি সচিব জানান, মনোনয়ন দাখিলের শেষ দিন ১৩ অক্টোবর, মনোনয়নপত্র বাছাই হবে ১৫ অক্টোবর, প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ২২ অক্টোবর এবং ভোটগ্রহণ হবে ১২ নভেম্বর।
এই দুই আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হবে বলেও জানান ইসি সচিব।
মো. আলমগীর বলেন, ‘ঢাকা-১৮ ও সিরাজগঞ্জ-১ আসন মৃত্যুজনিত কারণে শূন্য হয়েছিল। সংবিধানে প্রথম ৯০ দিনের মধ্যে নির্বাচন করার কথা বলা আছে। করোনার কারণে এই সময়ে নির্বাচন করার চেষ্টা করেনি ইসি। এরপর নির্বাচন কমিশন আরও ৯০ দিন সময় বাড়িয়ে দিয়েছিল। এই ৯০ দিন অতিক্রম করার সুযোগ সংবিধানে দেয়া হয়নি। অতএব নির্বাচন কমিশন আজ সিদ্ধান্ত দিয়েছে এবং নির্বাচনের শিডিউল ঘোষণা করা হয়েছে।’

এদিকে ঢাকা-৫ আসনের উপনির্বাচনের প্রতিদ্বন্দ্বী ৫ জন প্রার্থীর মাঝে প্রতীক বরাদ্দ দেয়া হয়েছে। আজ আগারগাঁওয়ে অবস্থিত নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে (ইটিআই) প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা।

প্রতীকপ্রাপ্তদের মাঝে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী কাজী মনিরুল ইসলাম নৌকা, বিএনপি সমর্থিত প্রার্থী সালাহ্ উদ্দিন আহমেদ ধানের শীষ প্রতীক পান।

Reneta

এছাড়া জাতীয় পার্টির সমর্থিত প্রার্থী মীর আব্দুস সবুরকে লাঙ্গল, ন্যাশনাল পিপলস পার্টি সমর্থিত প্রার্থী মো. আরিফুর রহমান সুমন মাস্টারকে আম এবং বাংলাদেশ কংগ্রেস সমর্থিত প্রার্থী মো. আনছার রহমান শিকদারকে ডাব প্রতীক প্রদান করা হয়েছে।

দীর্ঘদিন ধরে ঢাকা-৫ আসনের সংসদ সদস্য হিসেবে দায়িত্ব পালন করে আসা হাবিবুর রহমান মোল্লা গত ৬ মে মারা যান। এরপর আসনটি শূন্য ঘোষণা করে নির্বাচন কমিশন।

আগামী ১৭ অক্টোবর ইভিএমে এ আসনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। একইসঙ্গে নওগাঁ-৬ আসনের উপনির্বাচনও এদিন অনুষ্ঠিত হবে। দক্ষিণ সিটি করপোরেশনের ৪৮, ৪৯ ও ৫০ নম্বর ওয়ার্ড এবং ডেমরা, দনিয়া, মাতুয়াইল ও সারুলিয়া ইউনিয়ন নিয়ে গঠিত ঢাকা-৫ আসন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: উপনির্বাচনে ভোটগ্রহণনির্বাচন কমিশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত।

আন্তর্জাতিক আর্কটিক ভলান্টিয়ার কর্পসে বাংলাদেশের গুলশান আরা

আগস্ট ১০, ২০২৬

চীনে টাইফুন ডলফিনের আঘাত, নিরাপদে সরানো হলো ১০ লাখের বেশি মানুষ

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত।

মগবাজারে মোটরসাইকেল-অটোরিকশাকে কাভার্ড ভ্যানের চাপা, নিহত ২

আগস্ট ১০, ২০২৬

সৌদি আরবে সোফা কারখানায় আগুন, ১৭ বাংলাদেশির মৃত্যুর আশঙ্কা

আগস্ট ১০, ২০২৬

এসএসসি-সমমানের ফল প্রকাশ আজ, অনলাইনে-এসএমএসে যেভাবে জানা যাবে

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT