চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে চলবে তিন চাকার সৌরশক্তিচালিত বাহন

চ্যানেল আই টেকচ্যানেল আই টেক
১০:৫৫ পূর্বাহ্ণ ১৫, ফেব্রুয়ারি ২০১৮
তথ্যপ্রযুক্তি, পরিবেশ, শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে অনুষদ সদস্যদের শাটল সেবা প্রদানে তিন চাকার সৌরশক্তিচালিত বাহন চলাচলের পরীক্ষামূলক প্রকল্পের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদবিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী।

বিশ্ববিদ্যালয়ের নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ‘১৮তম নবায়নযোগ্য এনার্জি ও গ্রিন এক্সপো ২০১৮’ চলাকালে পরীক্ষামূলক এ প্রকল্পটির উদ্বোধন করা হয়েছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। যৌথভাবে এ এক্সপোর আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের এনার্জি ইনস্টিটিউট ও বাংলাদেশ সোলার এনার্জি সোসাইটি (বিএসইএস)।

এ প্রকল্পের অধীনে সোলার রান ট্রাইসাইকেলের ওপর পরীক্ষামূলক গবেষণা পরিচালনা করে ঢাবি এনার্জি ইনস্টিটিউট। আর এনার্জি ইনস্টিটিউটকে এ প্রকল্পে সহায়তা দিচ্ছে কনফিডেন্স গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেড।

প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এনার্জি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. সাইফুল হক, কনফিডেন্স ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড কনফিডেন্স ব্যাটারিজ লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সালমান করিম, কনফিডেন্স গ্রুপের হেড অব গ্রুপ এইচআর অ্যান্ড করপোরেট কমিউনিকেশনস মোহাম্মদ তারিকুল ইসলাম, এনার্জি ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ড. এস. এম. নাসিফ শামস।

Channel-i-Tv-Live-Motiom

শেয়ারTweetPin

সর্বশেষ

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬

ইরানের বিদায়ে খুশি যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটি প্রধান

জুন ৩০, ২০২৬

রাতে পুকুরে মাছ ধরতে নেমে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্বামী-স্ত্রী নিহত

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর নির্দেশে বাজেট-পরবর্তী নৈশভোজ বাতিল

জুন ৩০, ২০২৬

মুস্তাফা মনোয়ারের সৃষ্টি ও আদর্শকে ধারণ করে দেশের শিল্প ও সংস্কৃতি সমৃদ্ধ হবে

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT