চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেল্টা সংক্রমণেও ৯২ শতাংশ সুরক্ষা দেয় ভ্যাকসিন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:১১ অপরাহ্ণ ১১, অক্টোবর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

দুই কোটির বেশি মানুষের ওপর ফ্রান্সের করা এক বিস্তৃত গবেষণায় উঠে এসেছে, করোনাভাইরাসের ডেল্টা ভ্যারিয়েন্টের সংক্রমণেও তীব্র অসুস্থতা থেকে রক্ষা করতে খুবই কার্যকর ভ্যাকসিন।

সোমবার প্রকাশিত ওই গবেষণার মূল লক্ষ্য ছিলো করোনায় সংক্রমণ নিয়ে নয়, বরং তীব্র অসুস্থতা ও মৃত্যু থেকে কিভাবে মানুষকে রক্ষা করা যায় সেটা। ৫০ বছরের বেশি বয়সী দুই কোটিরও বেশি (২২ মিলিয়ন) মানুষের উপর গবেষণা চালিয়ে দেখা গেছে, যারা ভ্যাকসিন গ্রহণ করেছে তাদের ৯০ শতাংশকে হাসপাতালে ভর্তি হতে বা মৃত্যুবরণ করতে হয়নি।

এই ফলাফলে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য ও ইসরায়েলের পর্যবেক্ষণ নিশ্চিত করা হয়েছে। গবেষকরা বলছেন, এটিই এখন পর্যন্ত সবচেয়ে বিস্তৃত গবেষণা।

২০২০ সালের ডিসেম্বর থেকে গবেষণার তথ্য সংগ্রহ শুরু হয়। সেই সময়ে ফ্রান্স তাদের ভ্যাকসিন ডোজের প্রচারণা শুরু করে। গবেষকরা ১১ মিলিয়ন ভ্যাকসিন গ্রহীতার সঙ্গে ১১ মিলিয়ন ভ্যাকসিন না নেওয়াদের তুলনা করেন।

তারা ভ্যাকসিন গ্রহণকারী ব্যক্তির সাথে একই অঞ্চলের, একই বয়স এবং লিঙ্গের ভ্যাকসিন না নেওয়া ব্যক্তির জোড়া তৈরি করে। পরে ভ্যাকসিন নেওয়া ব্যক্তির দ্বিতীয় ডোজের তারিখ থেকে ২০ জুলাই পর্যন্ত তাদের পর্যবেক্ষণ করে।

দ্বিতীয় ডোজ নেওয়ার ১৪ দিন পরেই ভ্যাকসিন গ্রহীতার করোনায় তীব্র অসুস্থতার ঝুঁকি ৯০ শতাংশ কমে যায় বলে জানানো হয়েছে ফ্রান্স সরকারের সঙ্গে কাজ করা স্বাধীন ওষুধ নিরাপত্তা গবেষক দল ইপিআই-ফারির ওই গবেষণায়।

Reneta

ভ্যাকসিন প্রদান ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধেও একইভাবে কার্যকর। এটা ৭৫ বছরের বেশি বয়সীদের ৮৪ শতাংশ সুরক্ষা দেয় এবং ৫০-৭৫ বয়সীদের ৯২ শতাংশ সুরক্ষা দিচ্ছে।

তবে এই ফলাফল শুধু একমাসের তথ্যের ভিত্তিতে করা কারণ ফ্রান্সে শুধু জুনেই এই ভ্যারিয়েন্ট বেশি প্রভাব বিস্তার করে।

ইপিআই ফারির প্রধান মহামারী বিশেষজ্ঞ মাহমোদ জুরেইখ বলেন, আগস্ট এবং সেপ্টেম্বর থেকে ফলাফল অন্তর্ভুক্ত করার জন্য গবেষণাটি অনুসরণ করা উচিত।

এই গবেষণায় ফাইজার/বায়োএনটেক, মডার্না এবং অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন অন্তুর্ভূক্ত ছিলো। জনসনের ভ্যাকসিন তাতে ছিলো না, কারণ সেটা পরে অনুমোদন পেয়েছে এবং ফ্রান্সে কম ব্যবহৃত হয়েছে।

ফলাফল বলছে, এই গবেষণা চলাকালে পাঁচ মাস পর্যন্ত গুরুতর করোনা সংক্রমণের বিরুদ্ধে ভ্যাকসিনের সুরক্ষা হ্রাস পায়নি।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: করোনাকরোনা ভাইরাসকরোনাভাইরাসডেল্টাভ্যাকসিনভ্যারিয়েন্ট
শেয়ারTweetPin

সর্বশেষ

জাহিদ নেওয়াজ খান

অ্যালগরিদম যুগে সাংবাদিকতা

এপ্রিল ২১, ২০২৬

পদোন্নতি পেয়ে একজন সচিব, ২ জনকে রদবদল

এপ্রিল ২১, ২০২৬

টি-টুয়েন্টি দলে রিপন ও সাকলাইন, যে ব্যাখ্যা দিল বিসিবি

এপ্রিল ২১, ২০২৬
ছবি: জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতি

জিল্লুর রহমান-ফাহমিদা হক দম্পতির মতো আরও যারা ছিলেন

এপ্রিল ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত

এপ্রিল ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT