চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেল্টা ও ওমিক্রন সংক্রমণের সুনামি তৈরি করেছে: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২৮ পূর্বাহ্ণ ৩০, ডিসেম্বর ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A

করোনাভাইরাসের নতুন ধরন ওমিক্রন এবং আগের ডেল্টা ধরন যৌথভাবে সংক্রমণের সুনামি তৈরি করে ভয়ানক বিস্তারের দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান তেদরোস আধানোম গেব্রেয়াসুস।

বিবিসি জানিয়েছে, ইউরোপ, যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে রেকর্ড সংখ্যক মানুষ করোনা আক্রান্তের পরিপ্রেক্ষিতে তিনি এমন মন্তব্য করেছেন।

ইউরোপের দেশগুলোর মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত দেশ হিসেবে ফ্রান্সের নাম উঠে এসেছে। দেশটিতে একদিনে সর্বোচ্চ সংখ্যক ২ লাখ ৮ হাজার জন মানুষ করোনা আক্রান্ত হয়েছে।

জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রে নতুন করে ২ লাখ ৬৫ হাজার ৪২৭ জনের আক্রান্তের রেকর্ড হয়েছে।

ডেনমার্ক, পর্তুগাল, যুক্তরাজ্য ও অস্ট্রেলিয়াতেও রেকর্ড সংখ্যক আক্রান্ত হবার খবর জানানো হয়েছে বিবিসির অনলাইন প্রতিবেদনে।

এক গবেষণায় দেখা গেছে, ডেল্টা ধরনের চেয়ে ওমিক্রন দুর্বল হলেও সংক্রমণ বিবেচনায় দ্রুততর সময়ে বিভিন্ন দেশে সংক্রমিত হয়েছে।

Reneta

ফ্রান্সের স্বাস্থ্য মন্ত্রী অলিভার ভেরান সাংবাদিকদের বলেছেন, তিনি ওমিক্রনকে শুধুমাত্র ঢেউ বলতে চান না, প্রলয়ঙ্কারী ঢেউ বলতে চান।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান এ অবস্থাকে উভয় হুমকি বলেছেন। কারণ ওমিক্রন ও ডেল্টা ধরনেই বিশ্বব্যাপী অসংখ্য মানুষ কোভিড আক্রান্ত হয়েছে।

তিনি বলেন, এর প্রভাবে স্বাস্থ্য ব্যবস্থাপনা ও স্বাস্থ্য কর্মীদের উপর ব্যাপক বোঝা বাড়বে। স্বাস্থ্য ব্যবস্থা ভেঙে পড়তে পারে বলেও সতর্কতা করেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধান।

বিভিন্ন দেশ করোনার এ নতুন ধরন মোকাবেলায় এরই মধ্যে বুস্টার ডোজের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।

 

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিশ্ব স্বাস্থ্য সংস্থা
শেয়ারTweetPin

সর্বশেষ

মিশর-আর্জেন্টিনা ম্যাচের রেফারি ফিফার পর্যালোচনায়

জুলাই ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

যবিপ্রবিতে শিক্ষার্থীকে মারধরের অভিযোগে বিক্ষোভ, বিচারের দাবিতে আলটিমেটাম

জুলাই ৮, ২০২৬

শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদলের ৩০০ নেতাকর্মী বহিষ্কার

জুলাই ৮, ২০২৬
ছবি: ভিডিও ফুটেজ থেকে সংগৃহীত

সংসদ অধিবেশন দেখতে আসা শিক্ষার্থীদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী

জুলাই ৮, ২০২৬

বিশ্বকাপের মাঝেই আর্জেন্টিনা ফুটবলের বিরুদ্ধে অর্থপাচার অভিযোগের তদন্তে এফবিআই

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT