চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডেঙ্গু নিয়ন্ত্রণে সর্বাত্মক চেষ্টা অব্যাহত আছে: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:১২ অপরাহ্ণ ০৯, আগস্ট ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A

ঈদের সময় যাতে ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে না যায় সে বিষয়ে সরকার ও আওয়ামী লীগের পক্ষ থেকে সর্বাত্মক প্রয়াস অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

শুক্রবার রাজধানীর গাবতলী বাস টার্মিনালে মোবাইল কোর্ট কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন: ঈদের সময় যাতে পরিস্থিতি জটিল না হয়, যাতে নিয়ন্ত্রণের বাইরে না যায় এবং যাতে মানুষের আতঙ্ক দূর করা যায় সে ব্যাপারে সরকারের পক্ষ থেকে, আমাদের দলের পক্ষ থেকে আমরা সর্বাত্মক প্রয়াস অব্যাহত রেখেছি।

‘‘আমরা সর্বাত্মকভাবে, আমাদের সব ডিপার্টমেন্ট এবং সংশ্লিষ্ট সকল কর্তৃপক্ষ সবাই কিন্তু প্রস্তুত। প্রধানমন্ত্রী দেশে ফেরার পর এই প্রস্তুতিমূলক কর্মতৎপরতা আরো জোরদার হয়েছে। আরো জোরদার হবে যাতে করে মানুষকে স্বস্তি দেওয়া যায়। এই ভয়াবহ পরিস্থিতি মোকাবেলায় আমরা আমাদের সর্বক্ষেত্রে আমাদের সহযোগিতা সাপোর্ট অব্যাহত থাকবে।’’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: ঔষধ এর মধ্যে এসে গেছে এবং ঔষধ ছিটানোর কাজটা শুরু হচ্ছে। আমাদের গাজীপুর সিটি করপোরেশন অনেক পৌরসভাকে ঔষধ সরবরাহ করছে বিনা পয়সায়। মেয়র অনেকগুলো ঔষধ সিঙ্গাপুর থেকে এনেছেন। ঢাকা সিটিরও ঔষধ আসতে শুরু করেছে।

‘‘আমি মনে করি, সচেতনতা সাবধানতা এবং সঙ্গে সঙ্গে যে কার্যকর ঔষধ আমরা প্রয়োগ করবো এবং তাতে করে ডেঙ্গু পরিস্থিতি আস্তে আস্তে নিয়ন্ত্রণে আসবে। এটা এখনো নিয়ন্ত্রণে এসেছে এই কথা আমি দাবি করতে পারবো না।’’

Reneta

ঈদ যাত্রার বিষয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্যোগপূর্ণ আবহাওয়া ছাড়া সারা রাস্তা খারাপের বিষয় কোথাও নেই। সারা দেশ থেকে আমি খবর রাখছি এবং খবর নিচ্ছি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঈদ যাত্রাওবায়দুল কাদেরডেঙ্গু
শেয়ারTweetPin

সর্বশেষ

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মার্কিন উদ্যোক্তাদের প্রতি মাহদী আমিনের আহ্বান

জুলাই ৪, ২০২৬

মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পকে প্রধানমন্ত্রী তারেক রহমানের চিঠি

জুলাই ৪, ২০২৬

মারা গেছেন প্রবীণ সাংবাদিক শাহেদ কামাল

জুলাই ৪, ২০২৬

আয়োজন সম্পন্ন, রাত পোহালেই আমির-গৌরীর বিয়ে

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT