চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিরেক্টরস গিল্ড নির্বাচন: উৎসবের আমেজে চলছে ভোট গ্রহণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:০৬ অপরাহ্ণ ২৮, সেপ্টেম্বর ২০১৮
বিনোদন
A A

উৎসবমুখর পরিবেশে চলছে ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে ভোটগ্রহণ। বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)-এর পরিচালক সমিতি কক্ষে এই ভোটগ্রহণ চলছে। ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত।

শুক্রবার সকাল ৮টা থেকে শুরু হয়েছে এই ভোটগ্রহণ। নির্বাচনকে কেন্দ্র করে এফডিসিতে নিরাপত্তা ব্যবস্থা দেখা গেছে। নির্বাচন সংশ্লিষ্টদের নিরাপত্তার জন্য রয়েছে পুলিশি পাহারা।

নির্বাচনকে ঘিরে টেলিভিশন নাটক নির্মাতাদের মধ্যে তৈরি হয়েছে উৎসবের আবহ। ভোট কেন্দ্রে উপস্থিত একাধিক প্রার্থীর সঙ্গে আলাপ করে জানা গেছে, একেবারেই শান্তিপূর্ণ ভাবে এই ভোট গ্রহণ চলছে। প্রার্থীরা জানান, নির্বাচনে জয়-পরাজয় থাকবে। জয়-পরাজয় তাদের নির্বাচনে মুখ্য নয়। তারা সবাই মিলে টেলিভিশন নির্মাতাদের পক্ষে কাজ করবেন। বাংলাদেশের টিভি নাটকের মঙ্গলের জন্য কাজ করবেন।

নির্বাচন কমিশন সূত্র থেকে জানা গেছে, সকাল থেকে ভোটারদের উপস্থিতি তুলনামূলক ভালো। তবে শুক্রবার নামাজ ও মধ্যাহ্ন বিরতির পর ভোটারদের আরো চাপ পড়বে বলে জানান তারা। নির্বাচন কমিশন জানায়, এখনো পর্যন্ত কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তারা আশা করছে, শান্তিপূর্ণভাবে নির্ধারিত সময় ভোট গ্রহণ শেষ হবে।

ডিরেক্টরস গিল্ডের নির্বাচনে এবার মোট প্রার্থী হয়েছেন ৫২ জন। মোট ভোটার সংখ্যা ৪৯০ জন। নির্বাচিত কমিটি হবে ২০ সদস্য বিশিষ্ট। যারা আগামী দুই বছর নেতৃত্ব দেবেন। এই নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন আমজাদ হোসেন। তার সহকারী হিসেবে মামুনুর রশীদ, এস এম মহসীন আছেন।

নির্বাচন কমিশনের তরফ থেকে জানা যায়, ভোট প্রদানের সময় কেউ মোবাইল বা ক্যামেরা ব্যবহার করছেন না। নির্বাচনের আপিল বিভাগের চেয়ারম্যান সাংস্কৃতিক ব্যক্তিত্ব সৈয়দ হাসান ইমাম। নির্বাচন কমিশনের আশা, গতবারের মতো এবারও সুন্দরভাবে শেষ হবে নেতা বাছাইয়ের এই আয়োজন।

Reneta

ডিরেক্টরস গিল্ড নির্বাচনে সভাপতির পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন প্রখ্যাত নাট্য নির্মাতা সালাউদ্দিন লাভলু এবং সৈয়দ আওলাদ হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ মোস্তফা কামাল রাজ ও এস এ হক অলিক। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাধারণ সম্পাদক পদে দাঁড়াচ্ছেন কামরুজ্জামান সাগর।

সহসভাপতি পদে নির্বাচন করছেন নির্মাতা সকাল আহমেদ, চয়নিকা চৌধুরী, কচি খন্দকার, অ্যালবার্ট খান, জামালউদ্দীন জামাল, শহীদ রায়হান ও বদরুল আনাম সৌদ। যুগ্ম সাধারণ সম্পাদক পদে হৃদি হক, ফরিদুল হাসান, নোমান রবিন, হামেদ হাসান নোমান এবং অর্থ সম্পাদক পদে লড়ছেন ফিরোজ খান ও মো. সাজ্জাদ হোসেন সনি। সাংগঠনিক সম্পাদক পদের জন্য নির্বাচনে অংশ নিচ্ছেন নির্মাতা তুহিন হোসেন, রিয়াজুল রিজু ও দীন মোহাম্মদ মন্টু। প্রচার সম্পাদক পদে ফয়েজ আহমেদ রেজা ও রাকিবুল হাসান চৌধুরী।

এছাড়া কার্যনির্বাহী পরিষদের সদস্য পদের জন্য লড়ছেন ২৯ জন নির্মাতা। তারা হলেন, গাজী রাকায়েত, রাজু আলীম, মাহমুদ দিদার, সাইফ চন্দন, শিহাব শাহীন, আহসান হাবীব শাকিল, সহিদ-উন-নবী, শাহজাদা মামুন, সাখাওয়াত মানিক, এস এম মাসুদ করিম, ফেরারি অমিত, মারুফ মিঠু, যোশেফ মার্শেল গোমেজ, সাইফ উদ্দিন আহমেদ, এম এইচ এম মোনতাসির রিপন, রাশেদা আক্তার লাজুক, শেখ রুনা, তারেক মোহাম্মদ হাসান, শৌর্য দীপ্ত সূর্য, মোস্তাফিজুর রহমান সুমন, ইকরাম পারওয়াইজ, মো. মনিরুজ্জামান চৌধুরী, মো. সাইদুর রহমান আরিফ, মুক্তি মাহমুদ,আরিফ এ আহনাফ, প্রীতি দত্ত, জি এম সাজ্জাদ হোসাইন, জহির খান, কাজী সোহাগ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদ দিদাররাজু আলীমলিড বিনোদনশিহাব শাহীনসহিদ উন নবীসাইফ চন্দনসাখাওয়াত মানিক
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় বিশ্বকাপের উদ্বোধনী মঞ্চে বাংলাদেশকে ভোলেননি সঞ্জয়

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপ উদ্বোধনীতে শাকিরার পরা কেডস কোন ব্র্যান্ডের, দাম কত?

জুন ১৩, ২০২৬

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT