চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিরেক্টরস গিল্ড নির্বাচন: নতুন মেয়াদে নেতৃত্বের লড়াই

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৪০ অপরাহ্ণ ২৬, ফেব্রুয়ারি ২০২১
বিনোদন
A A

২০২১-২২ মেয়াদের নেতৃত্ব ভার তুলে দিতে শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকাল থেকেই উচ্ছ্বাস উদ্দীপনা নিয়ে ভোট দিচ্ছেন ছোট পর্দার নির্মাতাদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’ এর সাধারণ সদস্যরা। 

রাজধানীর তেজগাঁওয়ে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (বিএফডিসি) এ সকাল ৯টা থেকে শুরু হয়েছে ‘ডিরেক্টরস গিল্ড’-এর নির্বাচন, চলবে বিকাল ৫টা পর্যন্ত। এখন পর্যন্ত স্বাস্থ্য বিধি মেনে সুষ্ঠু পরিবেশেই ভোট গ্রহণ চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

নির্বাচন কমিশনের দায়িত্ব রয়েছেন প্রধান নির্বাচন কমিশনার এস এম মহসিন। সহকারি নির্বাচন কমিশনার হিসেবে রয়েছেন নরেশ ভুঁইয়া ও মাসুম রেজা।

২০২১-২২ মেয়াদের এ নির্বাচনে সভাপতি পদে লড়ছেন সালাউদ্দিন লাভলু, দীপু হাজরা ও অনন্ত হিরা। তিন সহ-সভাপতি পদে লড়ছেন প্রাণেশ চন্দ্র চৌধুরী, ফরিদুল হাসান, মাসুম আজিজ, রফিক উল্লাহ সেলিম ও শিহাব শাহীন।

সাধারণ সম্পাদক পদের জন্য নির্বাচনে লড়ছেন মুহাম্মদ মোস্তফা কামাল রাজ এবং এস এম কামরুজ্জামান সাগর।

দুইজন যুগ্ম সাধারণ সম্পাদক পদের জন্য লড়ছেন চারজন প্রার্থী। তারা হলেন চয়নিকা চৌধুরী, ফিরোজ খান, রকিবুল হাসান চৌধুরী (পিকলু চৌধুরী)। অর্থ সম্পাদক পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন সাজ্জাদ সনি।

Reneta

সাংগঠনিক সম্পাদক পদের জন্য লড়ছেন তুহিন হোসেন, ফেরারী অমিত, এস এম মাসুদ করিম। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদের জন্য লড়ছেন মনিরুজ্জামান নাহিদ এবং সহিদ উন নবী। প্রশিক্ষণ ও আর্কাইভ সম্পাদক মোস্তফা মনন এবং শহিদুল ইসলাম রুনু। তথ্য প্রযুক্তি সম্পাদক পদে লড়ছেন আনিসুল হক ইমেল এবং সঞ্জয় বড়ুয়া। আইন ও কল্যাণ সম্পাদক নিয়াজ মাহমুদ আক্কাস, সাঈদ রহমান।

দম্পর সম্পাদক পদে গোলাম মুক্তাদির ও মুক্তি মাহমুদ। কার্যনির্বাহী পরিষদে রয়েছেন সাতজন। যারা প্রত্যেকেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। তারা হলেন আবু হায়াত মাহমুদ, ইমরাউল হুদা রাফাত, রিপন নবী, আনিসুজ্জামান আনিস, তারিক মুহাম্মদ হাসান, মুস্তাফিজুর রহমান সুমন, হাফিজুর রহমান সুরুজ।

চলতি মেয়াদের নির্বাচিতরা মিলে ২১ জনের কমিটি গঠন করবেন। এবার নির্বাচনে মোট ভোটার সংখ্যা হচ্ছে ৩৯৭ জন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অনন্ত হিরাএস এম কামরুজ্জামান সাগরদীপু হাজরানরেশ ভুঁইয়াভোট গ্রহণমাসুম আজিজমাসুম রেজালিড বিনোদনশিহাব শাহীনসালাউদ্দিন লাভলু
শেয়ারTweetPin

সর্বশেষ

নোবেল পুরস্কার ‘না পাওয়া’ নিয়ে আবারও ট্রাম্পের অভিযোগ

জুলাই ৫, ২০২৬

শ্যামপুর থানা থেকে লুট হওয়া পিস্তল মিললো চকবাজারে

জুলাই ৫, ২০২৬

ডেঙ্গু পরিস্থিতি নিয়ে সতর্ক করল বিশ্ব স্বাস্থ্য সংস্থা

জুলাই ৫, ২০২৬

আওয়ামী লীগের বিচার তাদের করা আইনেই সম্ভব: চিফ প্রসিকিউটর

জুলাই ৫, ২০২৬

রাষ্ট্রীয় উদ্যোগে ১৬ জুলাই পালিত হবে ‘জুলাই শহীদ দিবস’

জুলাই ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT