চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিবি পরিচয়ে ঢাবি ছাত্রকে তুলে নেয়ার অভিযোগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:০৫ অপরাহ্ন ০৭, নভেম্বর ২০১৮
শিক্ষা
A A

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রকে গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। সাজ্জাদ হাসাব নামে এই ছাত্র বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী।

মঙ্গলবার সন্ধায় ক্যাম্পাসের শ্যাডো থেকে তাকে তুলে নেওয়া হয় বলে তার সহপাঠীরা অভিযোগ করেছেন।

সাজ্জাদের সহপাঠীদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল সন্ধ্যা ৭টার দিকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস শ্যাডোতে আড্ডা দিচ্ছিলেন সাজ্জাদ। এ সময় একটি মাইক্রোবাসে কয়েকজন এসে ডিবি পরিচয়ে সাজ্জাদের পরিচয় জিজ্ঞাসা করে। পরিচয় দেয়ার পর তারা জুনিয়র কয়েকজন শিক্ষার্থীসহ সাজ্জাদকে মাইক্রোবাসে তুলে নেয়। কিছু দুর যেয়ে জুনিয়রদের ছেড়ে দিলেও সাজ্জাদকে নিয়ে যায় তারা।

পরে সাজ্জাদের সহপাঠীরা আইন বিভাগের চেয়ারপার্সন অধ্যাপক নাইমা হককে বুধবার দুপুরে ঘটনাটি অবহিত করেন। নাইমা হক সাজ্জাদের পরিচয়সহ তাদেরকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানীর কাছে পাঠান। দুপুর দেড়টার দিকে আইন বিভাগের শিক্ষার্থীরা প্রক্টর রুমে গিয়ে সাজ্জাদের পরিচয়পত্র প্রক্টর অফিসে জমা দেয়।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক গোলাম রব্বানী চ্যানেল আই অনলাইনকে বলেন, ‘আমি ডিবির সঙ্গে বেশ কয়েকবার কথা বলেছি। তারা খোঁজ নিচ্ছেন।’

Jui  Banner Campaign
ট্যাগ: ডিবি পুলিশঢাকা বিশ্ববিদ্যালয়সাজ্জাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

কারাগারে সাবেক মন্ত্রী রমেশ চন্দ্র সেনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬
ফাইল ছবি

জনগণ চাইলে রাজনীতিতে ফিরতে পারেন শেখ হাসিনার সন্তানরা: তারেক রহমান

ফেব্রুয়ারি ৭, ২০২৬

পাকিস্তানে শিয়া মসজিদে আত্মঘাতী হামলায় অন্তত ৩০ জনের মৃত্যু

ফেব্রুয়ারি ৭, ২০২৬

আলোচনা শেষ, উত্তেজনা কাটেনি ইরান–যুক্তরাষ্ট্রের

ফেব্রুয়ারি ৭, ২০২৬

নির্বাচনী উত্তাপে সরগরম সন্দ্বীপ

ফেব্রুয়ারি ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT