চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডিজিটাল বাংলাদেশের সহযাত্রী চ্যানেল আই: তারানা হালিম

নাসিমুল শুভনাসিমুল শুভ
৪:৫৩ অপরাহ্ণ ০১, অক্টোবর ২০১৭
বাংলাদেশ
A A

“চ্যানেল আই সব সময়ই নতুনত্ব-ভিন্নতা নিয়ে আসে। দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে, হৃদয়ে মাটি ও মানুষকে ধারণ করে ১৮ বছর ধরে পথ চলা চ্যানেল আই এবার ১৯ বছরে পা রাখলো। এই দীর্ঘ পথচলায় ক্লান্তিতে পিছিয়ে না গিয়ে বরং চ্যানেল আই অনলাইনের মতো নতুন নতুন সংস্করণে সবার আরও কাছে যাচ্ছে চ্যানেলটি।”

চ্যানেল আই প্রাঙ্গণে এসে লাল-সবুজের চ্যানেলের ১৯ বছরে পদার্পণের শুভেচ্ছা জানিয়ে এই কথাগুলো বলেছেন বাংলাদেশ সরকারের ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম। দেশের প্রথম ডিজিটাল বাংলা স্যাটেলাইট চ্যানেলটি সরকারের ডিজিটাল বাংলাদেশ পথের পথিক হওয়ায় ব্যক্তিগত সন্তুষ্টির কথা জানিয়েছেন তিনি।

তারানা হালিম চ্যানেল আই অনলাইনকে বলেন,‘সব মিলিয়ে আমার কাছে চ্যানেল আই ঐতিহ্য-আধুনিকতার মিশেলের একটি চ্যানেল।’

দেশ ও ছয় মহাদেশের বাঙালি দর্শকদের আরও ঝকঝকে ছবি-শব্দের অনুষ্ঠান-সংবাদ দিতে চ্যানেল আই এখন এইচডি।

দেশের সংস্কৃতিকে ধারণ করে যুগের সঙ্গে চলা চ্যানেলের জন্মদিনে প্রতিমন্ত্রী আরও বলেন,‘ঐতিহ্যের পাশাপাশি প্রতি সময়েই যুগের চাহিদার সঙ্গে তাল মেলাতে নিত্য-নতুনভাবে আবির্ভূত হচ্ছে দর্শকের সামনে। চ্যানেলটি আরও উন্নতমানের দৃশ্য-শব্দের মাধ্যমে জনগণের বিনোদন-তথ্য পরিবেশনের উদ্যোগ নিয়েছে। ডিজিটাল বাংলাদেশের জন্য সব কিছুতেই পরিবর্তন আশা করি আমরা। এই সহযাত্রায় চ্যানেল আই প্রযুক্তিগত নতুনত্বে আমাদের সঙ্গেই আছে।’



লাল সবুজের চ্যানেল আই ১৯৯৯ সালের অক্টোবরের ১ সম্প্রচার শুরু করে। প্রথম ডিজিটাল বাংলা টেলিভিশন চ্যানেলটি যাত্রা শুরুর পর এতে ধীরে ধীরে সংযুক্ত হয় সংবাদ। স্মার্ট প্রজন্মের স্মার্টফোনে অন্যান্য সংবাদমাধ্যমের মতোই নিজেকে মেলে ধরতে দু’বছর আগে যাত্রা শুরু করে চ্যানেল আই অনলাইন। নতুনের জয়গানে মুখরিত পথচলায় সর্বশেষ সঙ্গী ঝকঝকে-স্বচ্ছ পর্দার চ্যানেল আই এইচডি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: চ্যানেল আইতারানা হালিম
শেয়ারTweetPin

সর্বশেষ

বৃক্ষরোপণ ও পরিচর্যায় জনগণকে সম্পৃক্ত করা হচ্ছে: প্রধানমন্ত্রী

জুলাই ৯, ২০২৬

নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবেলায় জাতিসংঘের সহযোগিতার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ৯, ২০২৬
টানা বর্ষণে পাহাড়ধসে কক্সবাজার ও চট্টগ্রামে শিশুসহ ১০ জনের মৃত্যু

টানা বর্ষণে পাহাড়ধসে কক্সবাজার ও চট্টগ্রামে শিশুসহ ১০ জনের মৃত্যু

জুলাই ৯, ২০২৬
পটল চাষে ধামরাইয়ের কৃষকদের সাফল্য

পটল চাষে ধামরাইয়ের কৃষকদের সাফল্য

জুলাই ৯, ২০২৬

আজ রাষ্ট্রীয় মর্যাদায় আয়াতুল্লাহ আলি খামেনির দাফন

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT