চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ উচিৎ নয়’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৪ অপরাহ্ণ ০১, সেপ্টেম্বর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

ডিজিটাল নিরাপত্তা আইনের অপপ্রয়োগ উচিৎ নয় বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ।

আজ বুধবার দুপুরে রাজধানীর সেগুন বাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) নসরুল হামিদ মিলনায়তনে বাংলাদেশ ক্রাইম রিপোর্টাস এসোসিয়েশনের (ক্রাব) নিউজ পোর্টাল এর উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, পৃথিবীর অনেক দেশে ডিজিটাল নিরাপত্তা আইন ও অফিসিয়াল সিক্রেসি অ্যাক্টের মত আইন আছে। সব আইনই করা হয় মানুষের নিরাপত্তা ও সুবিধার জন্য। আইনের অপপ্রয়োগও হয়। কিন্তু এখন এসব আইনের অপ্রয়োগ অনেক কমে এসেছে। আমরা চাই কোনো আইনেরই যেন অপ্রয়োগ না হয়।

ক্রাব নিউজ পোর্টালে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের উপর গুরুত্বারোপ করেন মন্ত্রী।

তথ্য অধিকার আইনের ব্যাপারে মন্ত্রী বলেন, তথ্য অধিকার আইন অনুসন্ধানি সংবাদ করার জন্য খুবই কার্যকর। সাংবাদিকরা যদি যথাযথ নিয়মে তথ্য অধিকার আইনে তথ্য চায় তাহলে তথ্য পেতে কোনো সমস্যা হওয়ার কথা নয়। যদি কেউ তথ্য অধিকার আইনে তথ্য চেয়ে না পায় তাহলে সংশ্লিষ্ট কর্মকর্তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়।

অনুষ্ঠানে পিআইবির মহাপরিচালক (ডিজি) জাফর ওয়াজেদ বলেন, অনলাইন পোর্টালে যে যার মত নিউজ লিখছে। অনেকেই নীতিমালা মানছেনা। অফিসিয়াল সিক্রেসি আইন ভারতে বলবৎ রয়েছে। দেশে এই আইন চালু থাকলে সমস্যা নেই। রাষ্ট্রের নিরাপত্তার প্রয়োজন রয়েছে। ফেসুবকে স্ট্যাটাস দিলে পত্রিকার পাতা ভরে যায়। ফেসবুকের কারণে নারী ও শিশুরা সহিংসতার শিকার হচ্ছে। ডিজিটাল নিরাপত্তা আইনে নারী ও শিশুরা উপকার পাচ্ছে।

Reneta

ক্রাব নিউজ পোর্টালের জন্য শুভ কামনা ও অভিনন্দন জানিয়ে তিনি তথ্য অধিকার আইন অনুসরন করে নির্ভরযোগ্য সংবাদ পরিবেশনের আহবান জানান।

ক্রাব সভাপতি মিজান মালিক বলেন, এই নিউজ পোর্টালের জন্য নীতিমালা করেছি, কোনো পক্ষকে খুশি করার জন্য নিউজ করা হবে না। জনগনের সঙ্গে সখ্যতা বাড়ানোর জন্যই নিউজ পোর্টাল। বস্তুনিষ্ঠ সংবাদিকতা করলে আইনে কোনো সমস্যা নেই। এমন কোনো নিউজ করা হবেনা যাতে রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়। তথ্য অধিকার আইনসহ সকল আইন মেনে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার বিকল্প নেই।

তিনি ক্রাব নিউজ পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে তথ্য ও সম্প্রচার মন্ত্রীকে ধন্যবাদ জানান।

ক্রাবের সভাপতি মিজান মালিকের সভাপতিত্বে অনুষ্ঠান পরিচালনা করেন সাধারণ সম্পাদক আলাউদ্দিন আরিফ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ক্র্যাবের সহ-সভাপতি নিত্য গোপাল তুতু। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন ক্র্যাবের সিনিয়র সদস্য শাহীন আব্দুল বারী।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিজিটাল নিরাপত্তা আইনতথ্যমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

কক্সবাজারে থৈ থৈ করছে বন্যার পানি।ছবি: প্রতিনিধি।

চকরিয়া ও মাতামুহুরীতে বন্যার পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

জুলাই ৯, ২০২৬

সাড়ে ৩ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি প্রবাসী আতিক হাসান

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়েতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ হেরে গেল বাংলাদেশ

জুলাই ৯, ২০২৬
২০২৫ সালের জুলাই মাসে জাপান, ভারত ও অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের সাথে পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও

‘ইন্দো’ বাদ দেওয়ায় যুক্তরাষ্ট্রের কৌশলগত অবস্থান নিয়ে প্রশ্ন

জুলাই ৯, ২০২৬

আগামী জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে জানালেন আইনমন্ত্রী

জুলাই ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT