চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ডাকসু ভিপির উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

মো. মাহমুদুল হক (সোহাগ)মো. মাহমুদুল হক (সোহাগ)
৩:০১ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৯
- সেমি লিড, শিক্ষা
A A

ডাকসুর ভিপি নুরল হক নূর’সহ বিভিন্ন সময়ে ‘সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদে’র নেতাকর্মীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে সংগঠনটির নেতাকর্মীরা।

মঙ্গলবার দুপুর সাড়ে ১২টায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি’ ব্যানারে অনুষ্ঠিত মানবন্ধনে বক্তব্য রাখেন সংগঠনটির বিভিন্ন নেতাকর্মীরা। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা মানববন্ধনে অংশগ্রহণ করেন।

বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, জাবি’র আহ্বায়ক শাকিল উজ্জামান বলেন, আমরা এমন এক পরিস্থিতে এখানে কথা বলতে দাঁড়িয়েছি যখন কেউ সত্য কথা বললেই তার উপর বর্বরোচিত হামলা করা হয়। যতই হামলা মামলার ভয় দেখানো হোক না কেন, আমরা অন্যায়ের বিরুদ্ধে কথা বলে যাবো।

যুগ্ম আহ্বায়ক জয়নাল আবেদিন শিশির বলেন, বারবার ডাকসুর ভিপির উপর হামলা করা হয়েছে।  সে যেখানেই যাচ্ছে সেখানেই হামলা করা হচ্ছে। আমাদের প্রত্যেকটা কর্মসূচি বিভিন্নভাবে ক্ষমতাসীন ছাত্র সংগঠন ভন্ডুল করে দিচ্ছে।

তিনি হামলাকারীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি দিয়ে বলেন, এসব অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে বাংলাদেশের মানুষ যখন জেগে উঠবে তখন আপনাদেরকে জনস্রোতের মুখে খড়কুটোর মতো ভেসে যেতে হবে।

Reneta

সংগঠনের সমন্বয়ক আবু সাইদ বলেন, অপরাধীরা অপরাধ করছে কিন্তু তারা রাজনৈতিকভাবে আশ্রয় পেয়ে যাচ্ছে। মত প্রকাশ করতে গিয়ে যদি হামলা মামলার শিকার হতে হয়, তাহলে এটা হবে গণতন্ত্রের জন্য হুমকি স্বরূপ।

মানববন্ধনে সংহতি জানিয়ে বিশ্ববিদ্যালয়ের বাংলা সংসদের সাধারণ সম্পাদক (জিএস) মনির হোসেন বলেন, আজ নূরের উপর হামলা হয়েছে, কাল আমাদের উপর হবে।  এখনই উপযুক্ত সময এইসব হামলা প্রতিহত করার।

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ডাকসুডাকসু ভিপিমানববন্ধনহামলা
শেয়ারTweetPin

সর্বশেষ

ঈদ উপলক্ষ্যে দোকান-বিপণিবিতান রাত ১০টা পর্যন্ত খোলা

মে ১২, ২০২৬

ওয়ালটনের প্রিমিয়াম ক্যাটাগরির নতুন ৪ মডেলের ওয়াশিং মেশিন উন্মোচন

মে ১২, ২০২৬

এসপির মোবাইল ছিনতাই, একই পরিবারের ৩ ছিনতাইকারী গ্রেফতার

মে ১২, ২০২৬

স্বপ্নপূরণে ৪০০ মেধাবী পাচ্ছেন ব্র্যাকের এককালীন ও মাসিক বৃত্তি

মে ১২, ২০২৬

ভিসার আর্থিক নথি যাচাইয়ে নতুন নির্দেশনা বাংলাদেশ ব্যাংকের

মে ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT