চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. মোমেনকে মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আমন্ত্রণ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৭ অপরাহ্ণ ০৯, ফেব্রুয়ারি ২০২২
বাংলাদেশ
A A

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কের ৫০তম বর্ষপূর্তি উপলক্ষে ওয়াশিংটন ডিসি সফরের জন্য পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনকে আমন্ত্রণ জানিয়েছেন।

মার্কিন পররাষ্ট্র দপ্তর  ওয়াশিংটনের বাংলাদেশ মিশনের মাধ্যমে এক বার্তায় এই আমন্ত্রণ জানানো হয়েছে। ব্লিংকেন গত ডিসেম্বরে এক ফোনালাপকালে এই বৈঠকের আগ্রহ প্রকাশ করেছিলেন।

মোমেন বলেন, ‘ওই সময়ে তিনি (ব্লিংকেন) বলেন, এ বছরের বসন্তে ওয়াশিংটন ডিসিতে তিনি আমার সাথে সরাসরি বৈঠকে মিলিত হতে চান।’

ঢাকায় এই উদ্যোগ সম্পর্কে অবগত পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, মার্কিন পররাষ্ট্র দপ্তরের ওই বার্তায় আরো বলা হয়েছে যে, মোমেনের সুবিধাসম্মত সম্মতিসাপেক্ষে  ৪ এপিল ওয়াশিংটন ডিসিতে ব্লিংকেন তার অফিসে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রীর সাথে বৈঠকে বসতে আগ্রহ প্রকাশ করেছেন।

জটিল বৈশ্বিক রাজনীতির মধ্যে পাকিস্তানের বিপক্ষে নয় মাসের  মুক্তিযুদ্ধের পর নতুন স্বাধীন দেশের রাজধানী হিসেবে ঢাকার অভ্যুুদয় ঘটলে ১৯৭২ সালের ৪ এপ্রিল তৎকালীন মার্কিন প্রশাসন বাংলাদেশকে স্বীকৃতি দেয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, ওয়াশিংটনে বাংলাদেশ দূতাবাস এবং মার্কিন পররাষ্ট্র দপ্তর বাংলাদেশ দূতাবাসে যৌথভাবে ঐতিহাসিক দিনটি উদযাপন করার উদ্যোগ গ্রহণ করেছে। এতে ব্লিংকেনও অংশগ্রহণ করবেন বলে আশা করা হচ্ছে।

Reneta

তারা আরো বলেন, এই বার্ষিকী উদযাপনের সাথে এক গুচ্ছ আয়োজনেরও উদ্যোগ নেয়া হচ্ছে। মার্কিন কর্মকর্তারা এর আগে বলেছিলেন, ওয়াশিংটন আগামী ৫০ বছরে অনেক ক্ষেত্রে বাংলাদেশের সাথে যুক্তরাষ্ট্রের সম্পর্ক আরো সুদৃঢ় হবে বলে আশা করছে।

‘মানবাধিকার লংঘনের’ অভিযোগে বাংলাদেশী অপরাধ-দমন এলিট বাহিনী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) এর কয়েকজন বর্তমান ও সাবেক জ্যেষ্ঠ কর্মকর্তার বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক নিষেধাজ্ঞা নিয়ে কূটনৈতিক ও গণমাধ্যম তোলপাড়ের মধ্যে এই বর্ষপূর্তির আমন্ত্রণ দেয়া হল।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা বলেন, জঙ্গিবাদ ও সন্ত্রাসবাদের বিরুদ্ধে র‌্যাবের অভিযান সম্পর্কে বিস্তারিত অবহিত করে মোমেন ব্লিংকেনকে একটি চিঠি দিয়েছেন।  পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, ‘৭৩ জন মার্কিন সিনেটর ও কংগ্রেস সদস্যের কাছে চিঠি পাঠানো হয়েছে, যারা পররাষ্ট্র বিষয়ক র‌্যাব ইস্যুর সাথে সংশ্লিষ্ট বিভিন্ন কংগ্রেস কমিটির সদস্য।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অ্যান্টনি জে ব্লিংকেনপররাষ্ট্র মন্ত্রণালয়পররাষ্ট্রমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬

পুকুরে গোসলে নেমে মামাতো ফুফাত বোনসহ তিন শিশুর মৃত্যু

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT