চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ড. কামালের বাসভবন থেকে গণভবনে যাবেন ঐক্যফ্রন্ট নেতারা

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৩১ পূর্বাহ্ণ ০৭, নভেম্বর ২০১৮
রাজনীতি
A A
ড. কামাল হোসেন

ড. কামাল হোসেনের নেতৃত্বেই ক্ষমতাসীন জোটের সঙ্গে সংলাপে যাচ্ছে জাতীয় ঐক্যফ্রন্ট। সংলাপে যাওয়ার আগে তার বেইলি রোডের বাসায় বৈঠকে বসবেন। এরপর গণভবনের উদ্দেশে রওনা হবেন সংগঠনটির নেতারা।

ঐক্যফ্রন্টের অন্যতম নেতা সুলতান মুহাম্মদ মনসুর চ্যানেল আই অনলাইনকে বলেন, ড. কামাল হোসেনের নেতৃত্বেই আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে ৭ দফা নিয়ে সংলাপে বসবেন তারা।

ড. কামাল কি সংলাপে যাচ্ছেন- এমন প্রশ্নে সুলতান মনসুর বলেন, ‘হ্যাঁ অবশ্যই। কেন যাবেন না? তার নেতৃত্বেই যাচ্ছি।’

গত রাতে হঠাৎ করেই শোনা যায়, ড. কামাল হোসেন আজকের সংলাপে অংশ নিচ্ছেন না।

এরপর চ্যানেল আই অনলাইন গণফোরাম মহাসচিব মোস্তফা মহসীন মন্টুর সঙ্গে এ বিষয়ে কথা বললে তিনি বলেন, ‘ড. কামাল হোসেনের শরীরটা একটু খারাপ। আমরা এখন তাকে দেখতে যাচ্ছি, তার সঙ্গে পরামর্শ করতে। যদি শরীর ভালো থাকে তিনি যাবেন।’

এ সংলাপে জাতীয় ঐক্যফ্রন্টের দাবিগুলোতে সাংবিধানিক বিষয় নিয়ে আলোচনার কথা রয়েছে।

Reneta

সংবিধানের ভেতর থেকে নির্বাচন করা সম্ভব এরকম কিছু প্রস্তাবনা তাদের কাছে আছে বলে জানান মাহমুদুর রহমান মান্না।

তিনি বলেন, ‘কিছু প্রস্তাবনা নিয়ে আলোচনা হবে৷ আমরা সেসব প্রস্তাবনা দেব। তারা গ্রহণ করলে ভালো।’

যদি সংলাপ ফলপ্রসু না হয় কি করবেন- এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘আমরা আবারও চেষ্টা করবো। দরজা খোলা আছে।’

সংলাপে ঐক্যফ্রন্টের প্রতিনিধিদের মধ্যে কামাল হোসেন ছাড়াও থাকবেন, আ স ম আব্দুর রব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, মোস্তফা মহসীন মন্টু, অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, মাহমুদুর রহমান মান্না, এস এম আকরাম, আবদুল মালেক রতন ও সুলতান মোহাম্মদ মনসুর।

গত বৃহস্পতিবার গণভবনে প্রথম দফা সংলাপ অনুষ্ঠিত হয়। সেই সংলাপের পর জাতীয় ঐক্যফ্রন্ট দাবি করে, বিশেষ কোনো সমাধান হয়নি। আন্দোলন চলবে। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হয়, সংলাপে অনেক বিষয়ে খোলামেলা আলোচনা হয়েছে। আরো আলোচনা চলবে।

এরই মধ্যে গত ৪ নভেম্বর ৭ দফা দাবির সাংবিধানিক এবং আইনগত দিক বিশ্লেষণের জন্য আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনাকে আবারো চিঠি দেয় জাতীয় ঐক্যফ্রন্ট।

চিঠি পেয়ে ক্ষমতাসীন জোটের পক্ষ থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিতীয় সংলাপের জন্য বুধবার দিন নির্ধারণ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ঐক্যফ্রন্টজাতীয় ঐক্যফ্রন্টলিড নিউজসংলাপ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিশ্বকাপের ফাইনাল শেষে অশ্রুসিক্ত মেসি

জুলাই ২০, ২০২৬

স্পেনের বিশ্বকাপ জয়ে নজর কেড়েছেন লামিন ইয়ামালের ছোট ভাই

জুলাই ২০, ২০২৬

বেলজিয়ামের দায়িত্ব ছাড়ছেন রুডি গার্সিয়া

জুলাই ২০, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে বিশৃঙ্খলা: আর্জেন্টিনার বিরুদ্ধে শাস্তিমূলক তদন্ত শুরু ফিফার

জুলাই ২০, ২০২৬

যমুনায় রাজনৈতিক দলের প্রতিনিধিরা

জুলাই ২০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT