চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেলারের পর পোস্টারে কবি চন্দ্রাবতী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:২৭ অপরাহ্ন ২৭, সেপ্টেম্বর ২০২১
বিনোদন
A A

আসছে ১৫ অক্টোবর দেশব্যাপী মুক্তি পাচ্ছে বাংলাদেশের কিংবদন্তী নারী কবি চন্দ্রাবতীর জীবনী নির্ভর চলচ্চিত্র ‘চন্দ্রাবতী কথা’। সম্প্রতি ট্রেলার প্রকাশের পর এবার প্রথম অফিশিয়াল পোস্টারও শেয়ার করলেন নির্মাতা এন. রাশেদ চৌধুরী।

সোমবার সন্ধ্যার পর ‘চন্দ্রাবতী কথা’র অফিশিয়াল ফেসবুকে সিনেমাটির পোস্টার শেয়ার করে জানানো হয়, এর আগে চলচ্চিত্র উৎসবগুলোর জন্য ‘চন্দ্রাবতী কথা’র একটি পোস্টার সবাই দেখেছেন। এবার এই চলচ্চিত্রটি মুক্তি সামনে রেখে প্রকাশিত হলো প্রথম অফিশিয়াল পোস্টার।

বাংলাদেশের প্রথম নারী কবি বলা হয় চন্দ্রাবতীকে। মলুয়া, দস্যু কেনারামের পালা এবং রামায়ণ তার অন্যতম সৃষ্টি। তবে তার সৃষ্টির চেয়ে ঢের বেশি নাটকীয় এবং একইসঙ্গে বিয়োগান্তক তার নিজের জীবন। ষোড়শ শতকের সেই অসম্ভব প্রতিভাবান ও সংগ্রামী এই নারীর জীবনই ‘চন্দ্রাবতী কথা’।

এরআগে গেল সোমবার ২ মিনিট ১০ সেকেন্ডের ট্রেলার প্রকাশিত হয় সিনেমাটির। প্রশংসা করেন সিনেসমালোচক সহ সাধারণ দর্শকও। ‘বসুন্ধরা এলপি গ্যাস লিমিটেড’ এর নিবেদনে এবং ‘জাজ মাল্টিমিডিয়ার’ পরিবেশনায় সিনেমাটি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে।

সেন্সর বোর্ডে প্রায় এক বছর সিনেমাটি আটকে থাকার পর চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি ছাড়পত্র পায় এন রাশেদ চৌধুরীর ‘চন্দ্রাবতী কথা’। এরআগে ২০১৯ এর নভেম্বরে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে প্রদর্শনের মাধ্যমে ‘চন্দ্রাবতী কথা’র ওয়ার্ল্ড প্রিমিয়ার অনুষ্ঠিত হয়। এরপর পৃথিবীর বেশ কিছু চলচ্চিত্র উৎসবেও প্রদর্শীত হয় সিনেমাটি।

সরকারি অনুদানপ্রাপ্ত ম্যানগ্রোভ পিকচারস ও বেঙ্গল ক্রিয়েসন্স-এর প্রযোজনায় ‘চন্দ্রাবতী কথা’ ছবির টিভি ও অনলাইন সত্ব চ্যানেল আইয়ের।

Reneta

সিনেমায় কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন মডেল ও অভিনেত্রী দোয়েল ম্যাশ এবং চন্দ্রাবতীর প্রেমিক জয়ানন্দের চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ। এছাড়া আরো অভিনয় করেছেন জয়ন্ত চট্টোপাধ্যায়, মিতা রহমান, গাজী রাকায়েত, আরমান পারভেজ মুরাদ, নওশাবা আহমেদ, জয়িতা মহলানবিশ প্রমুখ।

ছবির সম্পাদনা ও শব্দ সংযোজনে ছিলেন যথাক্রমে পশ্চিমবঙ্গের প্রখ্যাত সম্পাদক শঙ্খ ও শব্দগ্রাহক সুকান্ত মজুমদার। এর কালার কারেকশন ও পোস্ট এর অন্যান্য কাজ হয়েছে কলকাতার চেরীপিক্স এ। ছবির সংগীতায়জনে ছিলেন কলকাতার খ্যাতনামা লোকংগীত শিল্পী সাত্যকি ব্যানার্জী। ‘চন্দ্রাবতী কথা’ সিনেমায় অনন্য এক বিচ্ছেদী ভাটিয়ালি গান গেয়েছেন স্থানীয় রামায়ণ-পালা শিল্পী শংকর।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আরমান পারভেজ মুরাদএন রাশেদ চৌধুরীগাজী রাকায়েতচন্দ্রাবতীচন্দ্রাবতী কথাচ্যানেল আইজয়ন্ত চট্টোপাধ্যায়জয়িতা মহলানবিশদস্যু কেনারামের পালানওশাবা আহমেদমলুয়ামিতা রহমানলিড বিনোদনসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

স্বাস্থ্য খাতে জিডিপির ৫ শতাংশ বরাদ্দের পরিকল্পনা করা হচ্ছে: প্রধানমন্ত্রী

এপ্রিল ১৮, ২০২৬

‘ফুয়েল পাস বিডি’ আ্যাপ নিয়ে জ্বালানি মন্ত্রণালয়ের সুখবর

এপ্রিল ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালী সম্পূর্ণ উন্মুক্ত, তবে নতুন শর্ত আরোপ করেছে ইরান

এপ্রিল ১৮, ২০২৬

হরমুজ সংকট: ৫০ দিনে ৫০ বিলিয়ন ডলার তেলের ক্ষতি

এপ্রিল ১৮, ২০২৬

“আইএমএফের কিস্তি স্থগিতের খবরটি সত্য নয়”

এপ্রিল ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT