চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রেনের গতিতে মেসিকে ধাক্কা দিয়েছিলেন স্মলিং!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩১ অপরাহ্ণ ১৩, এপ্রিল ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

নাক দিয়ে রক্ত ঝরছিল অঝোরে। টিভি ক্যামেরায় দেখেই বোঝা যাচ্ছিল, বেশ ভালো আঘাতই পেয়েছেন লিওনেল মেসি। ক্রিস স্মলিংয়ের সঙ্গে বার্সেলোনা অধিনায়কের সেই সংঘর্ষ নিয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়া না দেখালেও দুদিন পর মুখ খুললেন আর্নেস্টো ভালভার্দে। মাঠে ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ডারকে আরেকটু সতর্ক হওয়ার পরামর্শ দিয়েছেন বার্সা কোচ।

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে চোট পাওয়ায় মেসিকে বাইরে রেখেই হুয়েস্কার বিপক্ষে শনিবারের দল সাজাতে হয়েছে ভালভার্দেকে। লা লিগা ম্যাচের আগে সংবাদ সম্মেলনে বার্সা অধিনায়কের সর্বশেষ অবস্থা জানতে চেয়েছিলেন সাংবাদিকরা। জবাবে মেসি কেমন চোট পেয়েছেন সেটা বোঝাতে গিয়ে স্মলিংয়ের আঘাতকে ট্রেনের গতির সঙ্গে তুলনা করলেন কাতালান জায়ান্টদের কোচ!

‘আঘাতটা বেশ জোরাল ছিল। মনে হল যেন ট্রেনের গতিতে আঘাত করা হয়েছে। তবে মেসি ভালো আছে।’

মেসিকে এমনভাবে আঘাত করেও কোনপ্রকার শাস্তি এড়িয়ে যেতে পেরেছেন ক্রিস স্মলিং। ইংলিশ ডিফেন্ডারের হাত ‘লম্বা’ হওয়ায় অন্য দলগুলোর খেলোয়াড়রাও একই ধরনের দুর্ঘটনায় পড়তে পারেন বলে আশঙ্কা করেছেন ম্যানইউর সাবেক কোচ হোসে মরিনহো। এই সংঘর্ষকে নিছকই দুর্ঘটনা বলে বলেছেন মেসিকে আহত করা স্মলিংও।

‘আসলে এভাবে আঘাতটা যে হয়ে যাবে সেটা বুঝতে পারিনি। ম্যাচের পরে আমরা কথা বলেছি, হাত মিলিয়েছি। মেসিও জানে, এটা আসলে স্রেফ দুর্ঘটনা!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিওনেল মেসিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT