চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাম্পের নিষেধাজ্ঞা কি মুসলিমদের প্রতি বৈষম্যমূলক: আপিল আদালতের প্রশ্ন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪০ পূর্বাহ্ণ ০৮, ফেব্রুয়ারি ২০১৭
আন্তর্জাতিক
A A

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভ্রমণ নিষেধাজ্ঞা মুসলিমদের বিরুদ্ধে বৈষম্যমূলক কিনা – এমন প্রশ্ন রেখেছেন দেশটির একটি আপিল আদালত।

ইরাক, ইরান, সিরিয়াসহ ৭টি মুসলিম-প্রধান দেশ থেকে যুক্তরাষ্ট্রে শরণার্থী ও ভ্রমণকারী প্রবেশে নিষেধাজ্ঞা আরোপ করে ট্রাম্পের সই করা নির্বাহী আদেশের বিরুদ্ধে গত সপ্তাহে সিয়াটলের এক ফেডারেল বিচারক রাষ্ট্রীয়ভাবে স্থগিতাদেশ জারি করেন। এর প্রেক্ষিতে ট্রাম্পের পক্ষে করা আপিলের শুনানিতে প্রশ্নটি রাখেন বিচারক রিচার্ড ক্লিফটন।

রিচার্ড ক্লিফটন স্যান ফ্রান্সিসকোর আপিল আদালতের তিন বিচারপতির একজন। শুনানিতে তিনি প্রশ্ন করেন, যে নিষেধাজ্ঞা বিশ্বের মাত্র ১৫ শতাংশ মুসলিমকে প্রভাবিত করে, তা পুরো মুসলিম সম্প্রদায়ের বিরুদ্ধে বৈষম্যমূলক হতে পারে কিনা।

মঙ্গলবার এ বিষয়ে আদালতে একঘণ্টা পক্ষে-বিপক্ষে যুক্তি উপস্থাপন চলে। চলতি সপ্তাহের শেষের দিকে আপিলের রায় দেবেন আদালত। তবে এই নবম মার্কিন সার্কিট কোর্ট অব অ্যাপিলস যে সিদ্ধান্তই নিক, সেটি আবার সুপ্রিম কোর্টে উঠবে বলে মনে করছেন বিশ্লেষকরা।

সোমবার ট্রাম্পের নিষেধাজ্ঞার পক্ষে আপিল আদালতে যুক্তি উপস্থাপন করে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ আবেদন জানায়, জাতীয় নিরাপত্তার স্বার্থে যেন নিষেধাজ্ঞার ওপর স্থগিতাদেশ তুলে দেয়া হয়।

১৫ পৃষ্ঠার ওই ব্রিফে বলা হয়, ৭টি মুসলিম-প্রধান দেশের জনগণের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা জারি ছিল ‘প্রেসিডেন্টের ক্ষমতার আইনত বৈধ প্রয়োগ’ এবং নিষেধাজ্ঞাটি মুসলিমদের ওপর আরোপ করা হয়নি।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: অভিবাসীডোনাল্ড ট্রাম্প
শেয়ারTweetPin

সর্বশেষ

নেইমারকে নিয়েই বিশ্বকাপে যাচ্ছে ব্রাজিল

মে ১৯, ২০২৬

একীভূত ব্যাংকে বন্ধকি সম্পদের অতিমূল্যায়ন, ঋণের বিপরীতে গ্যারান্টি মাত্র ২৩ শতাংশ

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দেওয়ার চেষ্টা উদ্বেগজনক: রফিকুন নবী

মে ১৮, ২০২৬
ছবি: সংগৃহীত

২১ মে থেকে ২ জুন পর্যন্ত ২৪ ঘণ্টা খোলা থাকবে সিএনজি ফিলিং স্টেশন

মে ১৮, ২০২৬

বেবিচক এর সনদ বিতরণ অনুষ্ঠান

মে ১৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT