উইকিলিকসের প্রতিষ্ঠাতা জুলিয়ান অ্যাসাঞ্জকে ক্ষমা করতে চেয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
তবে তাতে শর্ত ছিল, ২০১৬ সালের মার্কিন নির্বাচনের সময় ই-মেইল ফাঁসের সঙ্গে রাশিয়া সম্পৃক্ত ছিল না- এই মর্মে স্বীকারোক্তি দিতে হবে তাকে।
বুধবার যুক্তরাজ্যের ওয়েস্ট মিনিস্টার ম্যাজিস্ট্রেট আদালতে অ্যাসাঞ্জের আইনজীবী অ্যাডওয়ার্ড ফিতজেরার্ল্ড এমন দাবি করেন।
তিনি বলেন, ‘সাবেক রিপাবলিকান কংগ্রেসম্যান ডানা রোহরাবাচার উইকিলিকসের প্রতিষ্ঠাতাকে বলেন, “তিনি (অ্যাসাঞ্জ) রাশিয়ান টেম্পারিং অস্বীকার করলে তাকে ক্ষমা করা হবে।” রাষ্ট্রপতির নির্দেশের ভিত্তিতেই তাকে ও প্রস্তাব দেওয়া হয়।’
ওই আইনজীবী আরও জানান, তার কাছে এ ঘটনার সাক্ষীও রয়েছে।
অবশ্য অ্যাসাঞ্জের আইনজীবীর এমন বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়ে হোয়াইট হাউজ বলছে, এটা সম্পূর্ণ বানোয়াট এবং ভিত্তিহীন।
ভিডিও কনফারেন্সে লন্ডনের বেলমার্শ কারাগার থেকে এই শুনানিতে অংশ নেন অ্যাসাঞ্জ।







