চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘ট্রাম্পকে শাস্তি না দিলে এমনটা আবার ঘটতে পারে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৪৭ পূর্বাহ্ন ১২, ফেব্রুয়ারি ২০২১
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
ট্রাম্প

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন পরবর্তী বিচারে ডেমোক্র্যাটদের শুনানি মার্কিন সিনেটে শেষ হয়েছে।

ট্রাম্পের বিরুদ্ধে পুঙ্খানুপুঙ্খভাবে যুক্তি ও প্রমাণ তুলে ধরেন ডেমোক্র্যাটরা। ৬ জানুয়ারি ক্যাপিটল হিলের সহিংসতায় ট্রাম্পের সংশ্লিষ্টতা প্রমাণে বেশ কিছু অপ্রকাশিত ভিডিও দেখানো হয়।

ডেমোক্র্যাটদের দাবি, নির্বাচনের ফল চূড়ান্ত হওয়া প্রতিহত করতে চেয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। তারা দাবি করেন, ট্রাম্পের এজন্য কোনো অনুশোচনা ছিলো না এবং তাকে দোষী সাব্যস্ত করে শাস্তি না দিলে ভবিষ্যত মার্কিন প্রেসিডেন্টরা এর পুনরাবৃত্তি ঘটাতে পারেন।

অন্যদিকে সাবেক মার্কিন প্রেসিডেন্টের আইনজীবীরা দাবি করেন, ট্রাম্প শুধুমাত্র নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছেন এবং এটি তার মতপ্রকাশের স্বাধীনতার চর্চার আওতায় পড়ে। ট্রাম্পের আইনজীবীদের যুক্তি উপস্থাপন দিয়ে শুক্রবার আবারও শুনানি শুরু হবে।

ক্যাপিটল বিল্ডিংয়ে হামলায় উস্কানির অভিযোগে ডোনাল্ড ট্রাম্পকে গত ১৩ জানুয়ারি অভিশংসিত করে মার্কিন প্রতিনিধি পরিষদ। এই সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হলে তা সিনেটেও পাস হতে হবে।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে ট্রাম্পই একমাত্র প্রেসিডেন্ট, যিনি কংগ্রেস হাউজে দ্বিতীয় দফায় অভিশংসিত হয়েছেন।

Reneta

প্রথম দফায় ২০১৯ সালে কংগ্রেস ট্রাম্পের বিরুদ্ধে অভিশংসন প্রস্তাব পাশ করে। কিন্তু সিনেটে গিয়ে তা আটকে যায়। কারণ সেই সময় সেখানে রিপাবলিকানদের সংখ্যাগরিষ্ঠতা ছিল।

এর আগে ১৯৯৮ সালে বিল ক্লিনটন এবং ১৮৬৮ সালে অ্যান্ড্রু জনসনকে হাউকে অভিশংসিত করে কংগ্রেস। কিন্তু শেষ পর্যন্ত প্রতিনিধি পরিষদের সেই সিদ্ধান্ত সিনেটে গিয়ে আটকে যায়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিসংশনডেমোক্র্যাটডোনাল্ড ট্রাম্পমার্কিন প্রেসিডেন্টমার্কিন সিনেট
শেয়ারTweetPin

সর্বশেষ

ইরান যুদ্ধে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র যত বিমান হারাল

এপ্রিল ৭, ২০২৬

আইসিইউ সংকটে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল: মাসে ৯১ শিশুর মৃত্যু

এপ্রিল ৭, ২০২৬

ট্রাম্পের নির্ধারিত সময়সীমার আগে ইরানের গুরুত্বপূর্ণ অবকাঠামোতে হামলা

এপ্রিল ৭, ২০২৬

আজীবন সম্মাননা স্বামীর হাতে তুলে দিয়ে যা বললেন কনকচাঁপা

এপ্রিল ৭, ২০২৬

সমবেত কণ্ঠে বগুড়ায় শুরু সংগীতের মহাযজ্ঞ

এপ্রিল ৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT