চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

মার্কিন নিরাপত্তা এজেন্সিগুলোর অনেক ক্ষতি করেছেন ট্রাম্প: বাইডেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১৫ পূর্বাহ্ন ২৯, ডিসেম্বর ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
বাইডেন

ডোনাল্ড ট্রাম্পের শাসনকালে মার্কিন নিরাপত্তা এজেন্সিগুলোর অনেক ক্ষতি হয়েছে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন।

প্রয়োজনীয় নিরাপত্তা তথ্য তাকে দেওয়া হচ্ছে না অভিযোগ করে জো বাইডেন উল্লেখ করেছেন, মার্কিন প্রতিরক্ষা বিভাগ থেকে এমন তথ্য–সহযোগিতা না করা দেশের জন্য মারাত্মক ক্ষতিকর।

প্রেসিডেন্ট হিসেবে আগামী ২০ জানুয়ারি শপথ গ্রহণ করবেন জো বাইডেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো পরাজয় মেনে নেননি। ক্ষমতার পালাবদলের জন্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে খুব সীমিত সহযোগিতা করা হচ্ছে জো বাইডেনকে।

কোভিড-১৯ সংক্রমণে নাজুক হয়ে ওঠা যুক্তরাষ্ট্রে এবারে ক্ষমতার পালাবদলের কার্যক্রম পরিচালিত হচ্ছে ভিন্ন আয়োজনে। জো বাইডেনের নিজের শহর ডেলোয়ার রাজ্যের উইলমিংটন শহর থেকেই ট্রানজিশনের কার্যক্রম তিনি দেখভাল করছেন।

২৮ ডিসেম্বর জাতীয় নিরাপত্তা ও বৈদেশিক বিষয়ে কর্মসহযোগীদের ব্রিফিং গ্রহণ করেছেন জো বাইডেন। ব্রিফিং গ্রহণের পর দেওয়া বক্তৃতায় বাইডেন বলেছেন, ক্ষমতা হস্তান্তরের জন্য প্রয়োজনীয় তথ্য ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে তাদের দেওয়া হচ্ছে না।

নির্বাচনের ফলাফলে প্রেসিডেন্ট হিসেবে জয়লাভের তিন সপ্তাহ পর্যন্ত ট্রাম্প প্রশাসনের পক্ষ থেকে বাইডেন শিবিরকে আদৌ কোনো সহযোগিতা দেওয়া হয়নি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টদের ক্ষমতার পালাবদলে এমন ঘটনা আগে কখনো ঘটেনি।

Jui  Banner Campaign
ট্যাগ: ডোনাল্ড ট্রাম্পপ্রেসিডেন্ট জো বাইডেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

ভারত মহাসাগরে ভেনেজুয়েলার তেলবাহী জাহাজ জব্দ করল যুক্তরাষ্ট্র

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

বায়ুদূষণে শীর্ষে ঢাকা, বাতাসের মান খুবই অস্বাস্থ্যকর

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

টেডি ডে আজ: ভালোবাসা প্রকাশে যেমন টেডি উপহার দিবেন

ফেব্রুয়ারি ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সালমান-আনিসুলের মানবতাবিরোধী অপরাধ মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু আজ

ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভারতের বিপক্ষে বিশ্বকাপে খেলবে, আরও যা জানাল পাকিস্তান

ফেব্রুয়ারি ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT