চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

ট্রাক চাপায় নিহত স্ট্যাডিক্যাম অপারেটর রাহাত, শোবিজে শোক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫১ অপরাহ্ণ ২০, জানুয়ারি ২০২১
বিনোদন
A A

সড়কে বলি হলো আরও এক প্রাণ। দেশের শোবিজের সুপরিচিত স্ট্যাডিক্যাম অপারেটর অনিমেষ রাহাত (৩৪) বুধবার সকাল ৭টায় সড়ক দুর্ঘটনায় মারা গেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্নালিল্লাহি রাজিউন…)।

অনিমেষ রাহাতের দীর্ঘদিনের বন্ধু ডিওপি সানী খান চ্যানেল আই অনলাইনকে জানান, সিরাজগঞ্জ থেকে মোটরসাইকেলে ঢাকায় ফিরছিলেন অনিমেষ রাহাত। সকাল ৭ টা নাগাদ চন্দ্রা এলাকায় হাইওয়েতে ট্রাক চাপায় তিনি ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন।

ডিওপি সানী বলেন, সিরাজগঞ্জের কাজীরহাট এলাকায় পারিবারিক গোরস্তানে অনিমেষ রাহাতকে দাফন করা হবে।

১০ বছর ধরে শোবিজে কাজ করছেন অনিমেষ রাহাত। কয়েকবছর আগে ইন্ডিয়া থেকে স্ট্যাডিক্যাম চালানো শিখে দেশে এসে কাজ করছিলেন। তাকে এ সময়ের সবচেয়ে মেধাবী স্ট্যাডিক্যাম অপারেটর বলে মনে দেশের পরিচালকরা।

তার অকাল মৃত্যুতে শোক প্রকাশ করেছেন মোস্তফা সরয়ার ফারুকী থেকে শুরু করে শিহাব শাহীনদের মতো নির্মাতারা। তার সাথে কাজ করেছেন, শোবিজের এমন মানুষেরা হঠাৎ মৃত্যুর খবর শুনে স্তম্ভিত।

পরিচালক নঈম ইমতিয়াজ নেয়ামূলের সঙ্গে সম্প্রতি ‘গাঙচিল’ সিনেমায় কাজ করেন রাহান। স্মৃতিচারণ করে তিনি বলেন, গত সপ্তাহে আমার গাঙচিল সিনেমার গানে স্ট্যাডিক্যাম চালিয়েছে অনিমেষ রাহাত। সে ছিল সময়ের সেরা। ব্রাইট ফিউচার ছিল। এটা যে কেউ অপারেট করতে পারে না। তার মৃত্যুর খবর শুনে খুবই কষ্ট পেয়েছি।

Reneta

এ প্রজন্মের পরিচালক সৈকত নাসির, তানিম রহমান অংশু, কাজল আরেফিন অমিসহ অনেক নির্মাতা অনিমেষ রাহাতের মৃত্যুতে শোক প্রকাশ করে ফেসবুক পোস্টে সমবেদনা জানাচ্ছেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইফতেখারগাঙচিলমুক্তিরাহাতলিড বিনোদনশনিবার বিকেলসড়ক দুর্ঘটনা
শেয়ারTweetPin

সর্বশেষ

‘বাংলাদেশ’ শুনে ঘুরে দাঁড়ালেন, এগিয়ে এলেন, সাধুবাদ জানালেন অ্যালিসন

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

দেশে আবারও কমেছে স্বর্ণের দাম

জুন ৩০, ২০২৬

ব্রাজিলের জয়ে সমর্থকদের বাঁধভাঙা উল্লাস

জুন ৩০, ২০২৬

‘সিন্ধুর পানি আটকাতে এলে হাত কেটে দেব’, ভারতকে পাকিস্তানের হুঁশিয়ারি

জুন ৩০, ২০২৬

বরগুনায় গবাদিপশুর মধ্যে ছড়িয়ে পড়ছে খুরা রোগ

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT