গত টেস্টের ব্যর্থতা কাটিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে নিজেকে প্রমাণ করতে চান বাংলাদেশ দলের ওপেনার সৌম্য সরকার। সিরিজকে সামনে রেখে বুধবার এলিট ক্যাম্পের অনুশীলনের ফাঁকে এমনটাই জানিয়েছেন তিনি।
এ পর্যন্ত তিনটি টেস্ট খেললেও সেঞ্চুরির দেখা পাননি একটিতেও। তাই অজিদের বিপক্ষে নিজের সেরাটা দিতে চান সৌম্য।
তিনি জানান, সিরিজের আগে ঘরোয়া লিগের খেলা শুরু হলে তা টেস্টের প্রস্তুতি হিসেবে কাজে আসবে। স্কোয়াডে জায়গা পেলে যে-কোনো পজিশনে খেলতে স্বাচ্ছন্দ্যবোধ করবেন বলেও জানান সৌম্য সরকার।






