চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট নিয়ে খোঁচাখুঁচি চান না কোহলি

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:০৬ অপরাহ্ণ ০৪, জানুয়ারি ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

চারদিনের টেস্ট নিয়ে বেশ উৎসাহী ক্রিকেটের অভিভাবক আইসিসি। তাই ২০২৩ সাল থেকেই পাঁচদিনের টেস্ট একদিন কমিয়ে চারদিন করতে কাজ করছে সংস্থাটি। আইসিসির এমন উদ্যোগে এরই মধ্যে সাড়া দিয়েছে কোনো কোনো বোর্ড, আবার এই উদ্যোগের বিপক্ষে থাকা বোর্ডের সংখ্যাও কম নয়। তবে সবচেয়ে বড় আপত্তিটা এলো ভারতের অধিনায়ক বিরাট কোহলির কাছ থেকে। টেস্ট র‌্যাঙ্কিংয়ের শীর্ষে থাকা এই ব্যাটসম্যান বলছেন, শতবর্ষী টেস্টের ঐতিহ্য ভাঙার পক্ষপাতী নন তিনি।

টেস্টের ঐতিহ্য অবশ্য আগেই ভেঙ্গেছে আইসিসি, দিবা-রাত্রির টেস্ট আয়োজনের মাধ্যমে। বাংলাদেশের বিপক্ষে ইডেনে টেস্ট খেলার মাধ্যমে ভারতও যোগ দিয়েছে গোলাপি বলের যুগে। যদিও তা নিয়ে কোহলি বলেছেন, এই উদ্যোগটাও খুব একটা পছন্দ হয়নি তার।

‘আমার কাছে, টেস্টের কোনো বিকল্প হয় না। টেস্ট ক্রিকেটকে বাণিজ্য উপযোগী ও এর চাহিদা বাড়াতে দিবা-রাত্রির টেস্টের আয়োজন করা হয়েছে। তবে আমি বলবো এরচেয়ে বেশি এ নিয়ে খোঁচাখুঁচি না করাই ভালো।’

কোহলির মতে, ‘আসলে দিবা-রাত্রির টেস্টের মধ্য দিয়েই টেস্টের সবচেয়ে বড় পরিবর্তন করা হয়েছে বলে আমি মনে করি।’

একদিন কমিয়ে চারদিনের টেস্ট ম্যাচ করা হলে ভবিষ্যতে তা তিনদিনেও নেমে আসতে পারে – এমন শঙ্কা প্রকাশ করে তিনি বলছেন, ‘আমার মনে হয় দিনের পরিমাণটা কমিয়ে আনাই মস্ত বড় ভুল। একদিন হয়তো অন্য কেউ বলে বসতে পারে টেস্টকে তিনদিন করা হচ্ছে না কেন? এভাবে চলতে চলতে আরেকদিন কেউ বলে বসবে টেস্টের কোনো দরকারই নেই!’

‘‘তাই আমি চাই না এর বেশি আর পরিবর্তন করা হোক। ক্রিকেটের সবচেয়ে শুদ্ধ ফরম্যাটকে এভাবে খোঁচাখুঁচি না করাই ভালো। যেভাবে ক্রিকেট শুরু হয়েছিল সেভাবেই থাকুক। একজন আন্তর্জাতিক ক্রিকেটারের সর্বোচ্চ পরিমাপটাও এই টেস্ট দিয়েই করা সম্ভব।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিরাট কোহলিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

এক দফা ঘোষণার নেপথ্যের ইতিহাস তুলে ধরলেন আবদুল কাদের

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সাবেক ছাত্রনেতা সৈয়দ উপল বখত মারা গেছেন

আগস্ট ৩, ২০২৬
ছবি: সংগৃহীত

পুলিশের ৮ কর্মকর্তাকে বদলি

আগস্ট ৩, ২০২৬

‘ফাইনালে হারলেও স্কালোনির দলই ইতিহাসের সেরা’

আগস্ট ৩, ২০২৬

ইনফান্তিনোর বিতর্কিত বিশ্বকাপ পরিকল্পনা ঠেকাতে সামনে ছিলেন দুই নারী

আগস্ট ৩, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT