চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেস্ট দল গঠনে গুরুত্ব পাচ্ছে ফিটনেস

সাজ্জাদ খানসাজ্জাদ খান
৫:৩০ অপরাহ্ণ ১৮, ফেব্রুয়ারি ২০১৭
স্পোর্টস
A A

নিউজিল্যান্ডে তীব্র ঠাণ্ডা ও ভারতে হালকা গরম আবহাওয়ায় টেস্ট সিরিজ খেলেছে বাংলাদেশ। তবে মার্চে শ্রীলঙ্কা সফরে যখন টেস্ট খেলতে নামবে মুশফিকবাহিনী, তখন সেখানে বেশ গরম পড়বে। এটি মাথায় রেখেই শ্রীলঙ্কা সফরের টেস্ট স্কোয়াড গঠনে ক্রিকেটারদের ফিটনেসকে গুরুত্ব দিচ্ছেন নির্বাচকরা। তাই বলে দলে খুব বেশি পরিবর্তন আসছে এমনটাও নয়। হায়দরাবাদে ভারতের বিপক্ষে খেলা স্কোয়াড থেকে দুই-একটা পরিবর্তন আসতে পারে বলে জানালেন জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।

শনিবার শের-ই-বাংলা স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে নান্নু বলেন, ‘হায়দরাবাদে যে টিমটা ছিল হয়তো ওটা থেকে একটা-দুইটা পরিবর্তন হতে পারে। ফিটনেসটাকে গুরুত্ব দিচ্ছি আমরা। এটা খুব গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্কিল ফিটনেস। গরমের মাঝে মাঠে পাঁচ দিন খেলার মতো সক্ষমতার ব্যাপারটি। ওদিক থেকে চিন্তা-ভাবনা করেই বেস্ট পসিবল স্কোয়াড আমরা দাঁড় করিয়েছি।’

শ্রীলঙ্কার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করা হবে সোমবার বিকেলে। এ সম্পর্কে প্রধান নির্বাচক জানান, ‘টিম এখন মোটামুটি চূড়ান্ত অবস্থায় আছে। ২০ ফেব্রুয়ারি বিকেলে আমরা ঘোষণা করে দেব। তার আগে রোববার দল নিয়ে অধিনায়ক মুশফিকুর রহীমের সঙ্গে বসবো।’

ক্রিকেটাররা নিউজিল্যান্ডে দুটি ও ভারতে একটি টেস্ট খেলার অভিজ্ঞতা শ্রীলঙ্কা সিরিজে কাজে লাগাবেন বলে আশা নান্নুর, ‘শ্রীলঙ্কা সিরিজ আমাদের জন্য গুরুত্বপূর্ণ। পরপর তিনটা টেস্ট খেলে এসেছি। নিউজিল্যান্ডে দুইটা ও হায়দরবাদে একটা। সেই অভিজ্ঞতা থেকে আমি মনে করি, শ্রীলঙ্কায় টেস্ট সিরিজটা আমরা অন্যভাবে নিব। বাইরের মাটিতে টেস্টে কিছু ত্রুটি ছিল আমাদের। আশা করছি শেষ তিনটা টেস্টের অভিজ্ঞতা ক্রিকেটাররা কাজে লাগাতে পারবে।’

শ্রীলঙ্কার বিপক্ষে দুটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে বাংলাদেশ। টেস্ট, ওয়ানডের পর হবে টি-টুয়েন্টি। টি-টুয়েন্টির দলে বেশ কিছু নতুন ক্রিকেটারকে সুযোগ দেয়া হবে বলে জানান নান্নু।

টেস্ট সিরিজকে সামনে রেখে ২৩ ফেব্রুয়ারি মিরপুরে জাতীয় দলের ক্যাম্প শুরু হবে। পিএসএল খেলতে দুবাইয়ে থাকা তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহ রিয়াদ সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেস্ট দলমিনহাজুল আবেদীন নান্নু
শেয়ারTweetPin

সর্বশেষ

বালের্দির জায়গায় আর্জেন্টিনা দলে সেনেসি

জুন ১২, ২০২৬

তিন বছরের চুক্তিতে রিয়াল মাদ্রিদে ফিরলেন মরিনহো

জুন ১২, ২০২৬

উদ্বোধনী ম্যাচে তিন লাল কার্ড, ৯ জনের সাউথ আফ্রিকাকে হারিয়ে শুরু মেক্সিকোর

জুন ১২, ২০২৬

২০২৬ বিশ্বকাপের প্রথম গোল: কে এই হুলিয়ান কুইনোনেস

জুন ১২, ২০২৬

ফুটবলের মহামঞ্চে সালমা হায়েক

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT