চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেম্পারিং-কাণ্ডে অজি বোর্ড চেয়ারম্যানের পদত্যাগ

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:২৯ অপরাহ্ণ ০১, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

বল টেম্পারিং কেলেঙ্কারির জের ধরে ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) চেয়ারম্যান পদ থেকে পদত্যাগ করেছেন ডেভিড পিভার। প্রবল চাপের মধ্যে থাকা পিভার বৃহস্পতিবার পদত্যাগের ঘোষণা দেন।

চলতি বছরের শুরুতে সাউথ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে শিরিষ কাগজ দিয়ে বল বিকৃত করতে গিয়ে জাতীয় দল থেকে এক বছরের জন্য নিষিদ্ধ হন অজিদের তখনকার অধিনায়ক স্টিভেন স্মিথ ও সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার। আর নয় মাসের নিষেধাজ্ঞা পান ক্যামেরন বেনক্রফট।

গত সোমবার সিডনির এথিকস সেন্টারের স্বাধীন এক রিপোর্টে বল টেম্পারিং নিয়ে উঠে এসেছে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের ভয়ঙ্কর সব তথ্য। সঙ্গে বলা হয়েছে, অহংকার এবং প্রতিপক্ষকে সবসময় দমিয়ে রাখার প্রবণতা; এ দুই কু-মানসিকতায় দিন দিন বিপথে যাচ্ছে অস্ট্রেলিয়ার ক্রিকেট।

ওই রিপোর্টে আরও বলা হয়, মাঠে খেলোয়াড়দের দুষ্কর্মের দায় কিছুতেই এড়িয়ে যেতে পারে না ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)।

‘প্রকৃত সত্য কিছুতেই এড়িয়ে যেতে পারে না সিএ। আর নিউল্যান্ডস কাণ্ডে খেলোয়াড়রা একাই দায়ী ছিলেন না।’

রিপোর্ট প্রকাশের একদিন আগেই নতুন মেয়াদে তিন বছরের জন্য ভোটাভুটিতে মাত্র একটি ভোট পান পিভার। তারপর থেকেই পিভারের উপর পদত্যাগের চাপ ছিল। অবস্থা বেগতিক দেখে অবশেষে বৃহস্পতিবার সরে যাওয়ার কথা জানালেন।

Reneta

অজি বোর্ডের গভর্নিংবডি এক বিবৃতিতে জানিয়েছে, ‘ক্রিকেট অস্ট্রেলিয়া আজ (বৃহস্পতিবার) নিশ্চিত করেছে যে, বোর্ডের চেয়ারম্যানের পদ থেকে পদত্যাগ করেছেন ডেভিড পিভার। যা খুব দ্রুতই কার্যকর হবে।’

অন্তর্বর্তী চেয়ারম্যানের দায়িত্ব দেয়া হয়েছে পিভারের ডেপুটি আর্ল এডিংসকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ডবল টেম্পারিংলিড স্পোর্টসসিএ
শেয়ারTweetPin

সর্বশেষ

হ্যান্ডকাফ ও খেলনা পিস্তলসহ ভুয়া পুলিশ আটক

জুলাই ৪, ২০২৬

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা জোরদারের প্রত্যয়

জুলাই ৪, ২০২৬

মেক্সিকোতে বিদ্বেষপূর্ণ অভ্যর্থনা পেয়েছে ইংল্যান্ড

জুলাই ৪, ২০২৬

যাদের নিয়ে প্যারাগুয়ের বিপক্ষে নামতে পারে ফ্রান্স

জুলাই ৪, ২০২৬
সেন্ট পিটার্সবার্গ শহর

রাশিয়ার তেল টার্মিনালে ইউক্রেনের ভয়াবহ ড্রোন হামলা

জুলাই ৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT