চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে বিজিবির সঙ্গে গোলাগুলিতে রোহিঙ্গা যুবক নিহত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১২:১৭ অপরাহ্ণ ২৪, জানুয়ারি ২০২০
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A
রোহিঙ্গা

টেকনাফে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যদের সঙ্গে গোলাগুলিতে অজ্ঞাত রোহিঙ্গা যুবক নিহত হয়েছে। শুক্রবার ভোর রাত ৪টার দিকে টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের জাদিমোরা মসজিদের পূর্বে পাশের নাফ নদীর পাড়ে এ গোলাগুলির ঘটনা ঘটে।

এসময় ১ লাখ ৩০ হাজার পিস ইয়াবা ও একটি দেশীয় তৈরি এলজি বন্দুক উদ্ধার করা হয়েছে। বিজিবির দাবি, নিহত রোহিঙ্গা যুবক একজন ইয়াবা পাচারকারী।

টেকনাফ ২নং বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ ফয়সল খান সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন, রাতে সীমান্তে টহল দেয়ার সময় দেখা যায় কয়েকজন লোক মাথায় বস্তা নিয়ে হেটে যাচ্ছিল। এসময় টহলরত বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা অতর্কিত বিজিবি সদস্যদের ওপর গুলি করে। এতে বিজিবির দুই সদস্য আহত হয়।

এসময় আত্মরক্ষার্থে বিজিবি সদস্যরাও পাল্টা গুলি করে। এক পর্যায়ে ইয়াবা পাচারকারিরা কেওড়া বাগানের দিকে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আহত অবস্থায় একজনকে উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে জানায় সে মিয়ানমারের নাগরিক এবং উখিয়ার থাইংখালী রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করে আসছে। তবে তার পরিচয় বিস্তারিত বলতে পারেননি।

তাকে দ্রুত প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে রয়েছে। এ ব্যাপারে টেকনাফ থানায় সংশ্লিষ্ট আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। নিহত রোহিঙ্গা যুবকের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফেরোহিঙ্গারোহিঙ্গা যুবক
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT