চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ২

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:০৭ পূর্বাহ্ণ ২৯, জুলাই ২০১৯
- সেমি লিড, কক্সবাজার, জনপদ
A A

কক্সবাজারের টেকনাফ মেরিন ড্রাইভ সড়কে র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুইজন নিহত হয়েছে। নিহত দুজন মাদক কারবারি ছিল বলে জানিয়েছে র‌্যাব। এসময় বেশকিছু মাদক, একটি বিদেশী পিস্তল ও গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-২ ঢাকার কোম্পানি কমান্ডার লে. মহিউদ্দিন ফারুকী এ খবরের সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার (২৯ জুলাই) ভোররাত ৪টার দিকে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ রোডের টেকনাফ বাহারছড়া এলাকায় এ ঘটনায় নিহতরা হলো- টেকনাফ উপজেলার সাবরাং ইউনিয়নের নাজিরপাড়া এলাকার বশির আহমদের ছেলে আব্দুর রহমান (৪২) ও রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের গোয়ালিয়াপালং এলাকার কবির আহমদের ছেলে উমর ফারুক (৩১)।

মহিউদ্দিন ফারুকী জানিয়েছেন, সম্প্রতি রাজধানী ধানমন্ডি এলাকায় র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে মাদকসহ বেশ কয়েকজন মাদক কারবারিকে আটক করা হয়।  এঘটনায় বেশ কয়েকজন মাদক কারবারি পলাতক ছিল। পরে আটককৃতদের স্বীকারোক্তি মতে, সোমবার (২৯ জুলাই) রাতে কক্সবাজারে অভিযান শুরু করেন র‌্যাব-২ সদস্যরা।

তিনি আরও জানান, কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া নামক এলাকায় দুইটি অস্থায়ী চেকপোষ্ট বসায়।   টেকনাফ থেকে আসা একটি প্রাইভেট কারকে থামানোর সংকেত দিলে তারা তা অমান্য করে পালিয়ে যায়।  এসময় র‌্যাব সদস্যরা তাদের পিছু ধাওয়া করলে সড়কের ২০ কিলোমিটার মাইল স্টোনে ধাক্কা লেগে গাড়িটি থেমে যায়।  সেই গাড়ি থেকে র‌্যাব সদস্যকে লক্ষ্য করে গুলি চালানো হলে  র‌্যাব সদস্যরা আত্মরক্ষার্থে গুলি চালায়। ওইসময় দুইজনকে আহত অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

এবিষয়ে র‌্যাব-১৫ টেকনাফ কার্যালয়ের সিনিয়র সহকারি পরিচালক লে. মীর্জা শাহেদ মাহতাব জানিয়েছেন, ‘ঢাকা র‌্যাব-২ এর অভিযানের সময় দুইজনকে আহত অবস্থায় প্রথমে টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতাল ও পরে কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষনা করেন। তাদের পকেটে থাকা জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড দেখে নিহতদের পরিচয় সনাক্ত করা হয়।  মৃতদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Reneta

ঘটনাস্থলে তল্লাশি চালিয়ে মাছের ককসীটের একটি কার্টুন থেকে ৩শ’ বোতল ফেন্সিডিল, ৪ হাজার পিস ইয়াবা, একটি বিদেশী পিস্তল ও ৪ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।  এঘটনায় ব্যবহৃত প্রাইভেট কারটি জব্দ করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনআইডিবন্দুকযুদ্ধমাদক কারবারি নিহত
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিফার সেরা একাদশের ভোটে নেই কুবারসি, আছেন মেসি-এমবাপে-হালান্ড

জুলাই ২১, ২০২৬

হস্তশিল্প খাতের উন্নয়নে ব্র্যাক ইউনিভার্সিটি ও বাংলাক্রাফটের সমঝোতা স্মারক সই

জুলাই ২১, ২০২৬

বিশ্বকাপ তারকা ওলিসেকে ঘিরে বিস্ফোরক অভিযোগ সাবেক প্রেমিকার

জুলাই ২১, ২০২৬

দেশে ফিরলে আইনের মুখোমুখি হতে হবে শেখ হাসিনাকে: আসিফ নজরুল

জুলাই ২১, ২০২৬

২০২৭ সালের হজ প্যাকেজ ঘোষণা, জনপ্রতি খরচ বাড়ল ৩৮ হাজার ৫১১ টাকা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT