চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টেকনাফে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ মাদক ব্যবসায়ী নিহত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:৪১ পূর্বাহ্ণ ২১, জানুয়ারি ২০১৯
অপরাধ, কক্সবাজার
A A

কক্সবাজারের টেকনাফে পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শামশুল আলম ওরফে বার্মাইয়া শামশু (৩৫) নিহত হয়েছেন। এ ঘটনায় শামসুলের সহযোগীরা আহত হয়েছেন।

এসময় মাদক ব্যবসায়ীর গুলিতে আহত হয়েছেন তিন পুলিশ সদস্য।

সোমবার ভোর রাতে শহীদ এটিএম জাফর আলম আরাকান সড়কের (কক্সবাজার-টেকনাফ সড়ক ) হ্নীলা ইউনিয়নের দমদমিয়া বিজিবির চেকপোস্ট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

টেকনাফ থানার ওসি প্রদীপ কুমার দাশ চ্যানেল আই অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানিয়েছে, শামশুল আলম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তার বিরুদ্ধে মাদক ব্যবসায় জড়িত অভিযোগে টেকনাফ থানায় ১০টি মামলা রয়েছে। এছাড়া ঘটনাস্থল থেকে ইয়াবা, অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে।

প্রদীপ বলেন, রোববার বিকালে মাদক মামলার পলাতক আসামী শামশুল আলম ওরফে বার্মাইয়া শামশুকে হ্নীলা থেকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তার কাছে বেশ কিছু ইয়াবা মজুদ থাকার তথ্য দেয়। পরে সোমবার ভোর রাতে পুলিশের একটি দল টেকনাফের বিজিবির দমদমিয়া চেকপোস্ট সংলগ্ন এলাকায় শামশুল আলমকে নিয়ে ইয়াবা উদ্ধারে অভিযানে যায়।

Reneta

‘পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সহযোগীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়। এক পর্যায় গুলি বিনিময় থেমে গেলে পুলিশ ঘটনাস্থলে একজনকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করে।

এসময় ঘটনাস্থলে তল্লাশি করে পাওয়া যায় দেশে তৈরী ২টি বন্দুক, ১২ রাউন্ড গুলি ও ২০ হাজার ইয়াবা। এ ঘটনায় আহত হয় ৩ পুলিশ সদস্য।  তারা হলেন- এস আই রাসেল, এএসআই ফিরোজ ও এএসআই আমির।’

ওসি বলেন, গুলিবিদ্ধ শামশুলকে টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

প্রদীপ বলেন, শামশুল আলম ওরফে বার্মাইয়া শামশু স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের তালিকাভূক্ত একজন মাদক ব্যবসায়ী।  টেকনাফ থানায় তার নামে ১০টি মাদক মামলা রয়েছে। এসব মামলায় সে পলাতক ছিল।

নিহতের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে বলে জানান ওসি। আর আহত ৩ পুলিশ সদস্যকে টেকনাফ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টেকনাফবন্দুকযুদ্ধমাদক ব্যবসায়ীলিড নিউজ
শেয়ারTweetPin

সর্বশেষ

প্রথম ম্যাচে প্রথমার্ধে কঠিন পরীক্ষায় পর্তুগাল

জুন ১৮, ২০২৬

জনস্বাস্থ্য সুরক্ষায় এনজিও বিষয়ক ব্যুরো অফিসকে তামাকমুক্ত ঘোষণা

জুন ১৭, ২০২৬

শিক্ষামন্ত্রীর সামনে অভিনব কৌশলে বাজেট বৈষম্যের প্রতিবাদ করল জবি ছাত্রশক্তি

জুন ১৭, ২০২৬

সময় এসেছে মেসিকে সর্বশ্রেষ্ঠ খেলোয়াড় মেনে নেয়ার: রোনাল্ডো

জুন ১৭, ২০২৬
বজ্রপাত: ছবি প্রতীকী

ফেনীতে বজ্রপাতে দুই শিশুর মৃত্যু

জুন ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT