চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টিটু রায়ের পক্ষে লড়বেন দশ আইনজীবী

মেরিনা লাভলী মেরিনা লাভলী
৭:৫৭ অপরাহ্ণ ২০, নভেম্বর ২০১৭
অপরাধ, জনপদ, রংপুর
A A
ফেসবুক প্রোফাইল ছবি, টিটু রায়, বাংলাদেশি যুবক. Channel i News - চ্যানেল আই নিউজ

ফেসবুকে ধর্ম অবমাননার কথিত অভিযোগে রংপুরের গঙ্গাচড়ায় হামলা ও সংঘর্ষ মামলার প্রধান আসামি টিটু রায়কে আইনি সহায়তা দেওয়ার জন্য দশজন আইনজীবী নিয়োগ দেয়া হয়েছে। সোমবার জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী সদস্য ইন্দ্রজিৎ রায়কে আহ্বায়ক করে দশ সদস্য বিশিষ্ট একটি আইনি সহায়তা কমিটি গঠন করা হয়।

কমিটিতে রয়েছেন ঘাতক দালাল নির্মূল কমিটি, জেলা ও পৌরসভার পূজা উদযাপন পরিষদ, হিন্দু, বৌদ্ধ ও খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাতজন এবং বাংলাদেশ লিগ্যাল এইড ফর সার্ভিসেস ট্রাস্টের (ব্লাস্ট) তিন জনসহ মোট ১০ জন। আইনজীবীরা হচ্ছেন-কমল মজুমদার, ইন্দ্রজিৎ সরকার, বিনয়ভূষণ রায়, নরেন্দ্র সরকার, মাশরাফি মোহাম্মদ শিবলী, রিয়াজুল আবেদীন, জাকির হোসেনসহ আরও তিনজন।

এ বিষয়ে জেলা আইনজীবী সমিতির সহসাধারণ সম্পাদক অ্যাডভোকেট রথিশ চন্দ্র ভৌমিক চ্যানেল আই অনলাইনকে বলেন, আইনজীবী ছাড়াই টিটু রায়কে দুইবার রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তার পক্ষে আইনী সহায়তা দেওয়ার জন্য কয়েকটি সংগঠনের পক্ষ থেকে আমরা দশজন আইনজীবী নিয়োগ করেছি।

তিনি আরো জানান,  ঠাকুর আগুন ও ঘটনায় ধর্মীয় অবমাননা করে দেয়া ফেসবুকে অভিযুক্ত টিটু রায়সহ গ্রেফতার হওয়া নিরীহ ব্যক্তিদের আইনি সহায়তা দিতে পাঁচ সংগঠনের সমন্বয়ে দশ সদস্যের একটি আইনি সহায়তা কমিটি গঠন করা হয়েছে।

গত ৫ নভেম্বর টিটুর বিরুদ্ধে তথ্য প্রযুক্তি আইনে মামলা করেন পাশের লালচাঁদপুর গ্রামের মুদি দোকানি রাজু আহমেদ। গত ১০ নভেম্বর ফেইসবুকে ‘ধর্ম অবমাননার’ অভিযোগ তুলে কয়েক হাজার মানুষ ঠাকুরপাড়ায় হামলা চালায়। তারা নয়টি বাড়িতে আগুন ধরিয়ে দেয় এবং বাড়ির মালামাল লুট করে নিয়ে যায়। এ সময় পুলিশের সঙ্গে সংঘর্ষে এক হামলাকারী নিহত এবং সাত পুলিশসহ ৩০ জন আহত হয়।হিন্দু বাড়িতে আগুন

ঠাকুরপাড়ার প্রয়াত খগেন রায়ের ছেলে টিটুকে ১৪ নভেম্বর ভোরে নীলফামারী থেকে গ্রেপ্তার করে পুলিশ। পরের দিন জিজ্ঞাসাবাদের জন্য টিটুকে চারদিন রিমান্ডে নেয় পুলিশ। প্রথমদফা রিমান্ড শেষে শনিবার ফের চারদিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।

Reneta

ঠাকুরপাড়ায় হামলার ঘটনায় কোতোয়ালি থানার এসআই রফিকুল ইসলাম বাদী হয়ে একটি এবং গঙ্গাচড়া থানার এসআই রেজাউল ইসলাম বাদী হয়ে আরেকটি মামলা করেন। দুটি মামলায় ৬৯ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও দুই হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে। দুই মামলায় এ পর্যন্ত ১৮ জামায়াত নেতা-কর্মী ও তিন ইউপি সদস্যসহ ১২৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: টিটু রায়
শেয়ারTweetPin

সর্বশেষ

এবার সাউথ আফ্রিকার ফ্র‌্যাঞ্চাইজি লিগে রিশাদ

আগস্ট ৫, ২০২৬

নতুন ধারা বাংলাদেশের মোমিন মেহেদী ও শান্তাসহ গ্রেপ্তার ৬

আগস্ট ৫, ২০২৬

জুলাই জাদুঘরের টিকিটের দাম কত, অনলাইনে কাটবেন যেভাবে

আগস্ট ৫, ২০২৬

রোমে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় লেবানন-ইসরায়েলের সপ্তম দফা বৈঠক

আগস্ট ৫, ২০২৬

মঞ্চে ডেকে ড. ইউনূসকে পাশে বসালেন প্রধানমন্ত্রী

আগস্ট ৫, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT