চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টিতে আমিই সর্বকালের সেরা: গেইল

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:৩০ পূর্বাহ্ণ ১৩, ডিসেম্বর ২০১৭
স্পোর্টস
A A

টি-টুয়েন্টি ফরম্যাটের সূচনালগ্ন থেকেই খেলছেন ক্রিস গেইল। ফ্র্যাঞ্চাইজি লিগে সবার আগে ডাক পড়ে তার। কেন তাকে কোটি টাকা খরচ করে আনা হয়, সেটির প্রমাণও দিয়ে যাচ্ছেন ক্যারিবীয় ব্যাটিংদানব। মঙ্গলবার রংপুর রাইডার্স বিপিএলের পঞ্চম আসরের শিরোপা জিতল তারই বিস্ফোরক সেঞ্চুরিতে। পরে সংবাদ সম্মেলনে ছোট ফরম্যাটের ক্যারিয়ারে ১১ হাজার রান ও ২০তম সেঞ্চুরি পূর্ণ করা গেইল দাবি করলেন তিনি’ই সর্বকালের সেরা।

‘টি-টুয়েন্টিতে বিশ্বে আমিই একমাত্র বস। আমার দ্বিতীয়টি নেই। আমিই সর্বকালের সেরা।’

ক্যারিয়ারে ৩২০ ম্যাচে এখন ১১,০৩৬ টি-টুয়েন্টি রান গেইলের। যাতে ৬৭টি ফিফটি আর সেঞ্চুরি ২০টি। ব্যক্তিগত সর্বোচ্চ ইনিংস অপরাজিত ১৭৫ রানের। গেইল ছাড়া টি-টুয়েন্টিতে ৯ হাজার রানই পূর্ণ করতে পারেননি কেউ। দ্বিতীয় সর্বোচ্চ ব্রেন্ডন ম্যাককালামের ৮,৫২৬।

এমন বিধ্বংসী কেউ আর আসবে কিনা পরিসংখ্যান দেখলে জিজ্ঞাসা আসতেই পারে। এ রান কেউ টপকাতে পারবেন কিনা সেটি নিয়েও আছে সংশয়। যার এত অর্জন, সেই গেইল অবশ্য এখানেই থামছেন না, ‘আমি এটা দর্শকদের জন্যই খেলি। আমার বয়স ৩৮! কিন্তু তারপরও মানুষ আমাকে ওভাবেই দেখতে পছন্দ করে। যতদিন পারব আমি আমার ভক্তদের আনন্দ দিয়ে যাব।’

টি-টুয়েন্টিতে ভুরি ভুরি রেকর্ড গেইলের নামের পাশে। ঢাকার বিপক্ষে ১৪৬ রানের ইনিংস খেলে টুর্নামেন্টে ১১ ম্যাচে ৪৮৫ রান নিয়ে ঢাকারই এভিন লুইসকে টপকে হয়েছেন শীর্ষ রান সংগ্রাহক এবং প্লেয়ার অব দ্য টুর্নামেন্ট।

সেরা দাবি করেছেন। সেরা একটি ইনিংসও খেলেছেন। ফাইনালের মঞ্চে টি-টুয়েন্টিতে নিজের ২০তম সেঞ্চুরিটি পরে ক্যারিয়ারের সেরা পাঁচ ইনিংসের মধ্যেও রাখলেন গেইল, ‘ফাইনাল ম্যাচে সেঞ্চুরি করা অবশ্যই খুব বড় ব্যাপার। সেরা পাঁচ সেঞ্চুরির একটি অবশ্যই।’

Reneta

কোন ইনিংসটি তবে সেরা? উত্তরে গেইল জানালেন, ‘১৭৫ রানের ইনিংসটিই আমার কাছে স্পেশাল। কারণ টি-টুয়েন্টিতে এটিই আমার সর্বোচ্চ সংগ্রহ।’ ২০১৩ সালের আইপিএলে পুনে ওয়ারিয়র্সের বিপক্ষে ৬৬ বলে ১৭৫ রানের সেই অপরাজিত ইনিংসটি খেলেছিলেন গেইল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: গেইলবিপিএল-২০১৭
শেয়ারTweetPin

সর্বশেষ

জনসমাগমের ছবি যেখানে হাজারো মানুষ একত্রিত হয়েছে. Channel i News - চ্যানেল আই নিউজ

জুলাই গণ-অভ্যুত্থান দিবস: দেশজুড়ে শ্রদ্ধা ও স্মরণের নানা আয়োজন

আগস্ট ৫, ২০২৬

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT