চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

টি-টুয়েন্টি সংস্করণে ডিপিএল শুরু ৬ মে

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:১৫ অপরাহ্ণ ১৪, মার্চ ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

করোনা মহামারির কারণে গত বছর এক রাউন্ড হওয়ার পর স্থগিত হয়ে যায় ঢাকা প্রিমিয়ার লিগ (ডিপিএল)। একবছর পর লিগ শুরুর তারিখ চূড়ান্ত করেছে ক্রিকেট কমিটি অব ঢাকা মেট্রোপলিস (সিসিডিএম)।

ওয়ানডে আসরটি টি-টুয়েন্টি সংস্করণে শুরু হবে আগামী ৬ মে। ওয়ানডে সংস্করণে হওয়া প্রথম রাউন্ড আর বিবেচনায় আসবে না। সম্পূর্ণ নতুনভাবে টি-টুয়েন্টি ফরম্যাটে হবে লিগ।

রোববার মিরপুরে ঢাকা লিগের ক্লাব প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সিসিডিএম চেয়ারম্যান কাজী ইনাম আহমেদ। পরে তিনি সংবাদমাধ্যমের মুখোমুখি হন।

‘আমাদের সিসিডিএম এর সভা ছিল। ১২টি ক্লাব যারা আছে ঢাকা প্রিমিয়ার ডিভিশন লিগের, তাদের সকলের সঙ্গে একটি সভা করেছি। যে আলাপ আলোচনা হয়েছে, যেহেতু সামনে অনেক আন্তর্জাতিক ম্যাচ, আমরা আসলে উইন্ডো পাচ্ছি না।’

‘গত বছর আমরা ঢাকা প্রিমিয়ার লিগ চালিয়ে যেতে পারিনি। ঢাকা প্রিমিয়ার লিগটাকে আবার চালু করার সিদ্ধান্ত নিয়েছি এবং সেটার উইন্ডো যেটা পাচ্ছি, মে মাসের ৬ তারিখে। সেসময়ে আমরা লিগটা শুরু করতে পারব।’

‘খুবই কঠিন পরিস্থিতি, কারণ আমাদের হাতে খুব অল্প সময় আছে। দুইটা উইন্ডোতে ৬দিন এবং আপাতত ১৫দিন পেয়েছি, আরও তিন দিন হয়ত যোগ করা যাবে। সেটা দিয়ে টুর্নামেন্ট শুরু করতে হবে।’

Reneta

‘এত কম সময় পাওয়া গেছে। সব ক্লাবের প্রতিনিধির সঙ্গে আমরা আলাপ করেছি এবং একমত হতে পেরেছি যে, এই লিগটাকে টি-টুয়েন্টি ফরম্যাটে করতে হবে। গত বছর যে একটা ম্যাচ হয়েছিল, এটা গতবছর লিগেরই ধারাবাহিকতা এবং সেই একটা ম্যাচ আমরা বাতিল করে দিচ্ছি। ওটা বাতিল করে আবার নতুন করে চালু করছি।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডিপিএল-২০২১ঢাকা প্রিমিয়ার লিগ-২০২১লিড স্পোর্টসসিসিডিএম
শেয়ারTweetPin

সর্বশেষ

হালান্ড, ভাগ্য বলে এটাকেই

জুলাই ১, ২০২৬

ব্রাজিলের বিপক্ষে কখনও হারেনি নরওয়ে

জুলাই ১, ২০২৬

জোড়া গোলে এমবাপের দুই রেকর্ড, সুইডেনকে হারিয়ে শেষ ষোলোতে ফ্রান্স

জুলাই ১, ২০২৬

পদত্যাগ করলন নেদারল্যান্ডস কোচ কোম্যান

জুলাই ১, ২০২৬

আইভরি কোস্টকে হারিয়ে শেষ ষোলোতে ২৮ বছর পর ফেরা নরওয়ে

জুলাই ১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT